Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১২ £ ইউসুফ ১৮৪ পারা ১২ ইউসুফ (আঃ) বাদশাহর স্বপ্রের ব্যাখ্যা করলেন ইউসুফ (আঃ) তাকে কোন ভর্সনা করলেননা যে, সে কেন এতদিন পর্যন্ত তার কথা ভুলে গিয়েছিল এবং বাদশাহর সামনে তার কথা আলোচনা করেনি । তিনি বাদশাহর কাছে এ আবেদনও করেননি যে, তাকে আগে কারাগার হতে মুক্তি দেয়া হোক! তিনি তার কাছে কোন আশা প্রকাশও করলেননা এবং তাকে দোষারোপও করলেননা, বরং বিনা বাক্য ব্যয়ে বাদশাহর স্বপ্নের পূর্ণ তাৎপর্য বর্ণনা করলেন এবং তার কি করণীয় তাও জানিয়ে দিলেন। সাতটি স্থুলকায় গাভী দ্বারা উদ্দেশ্য এই যে, সাত বছর পর্যন্ত প্রয়োজন মোতাবেক বরাবর বৃষ্টি বর্ষিত হতে থাকবে । গাছে খুবই ফল ধরবে এবং জমিতে প্রচুর ফসল উৎপন্ন হবে। সাতটি সবুজ শীষ দ্বারা উদ্দেশ্য এটাই । গাভী ও বলদকেই হালে জুড়ে দেয়া হয় এবং ওগুলি দ্বারাই জমিতে চাষ করা হয়। তাই এর দ্বারা ৭টি বছর বলে দেয়া হয়েছে। তিনি এও বলে দিলেন যে, এ সাত বছর যে ফসল উৎপন্ন হবে তা সঞ্চিত সম্পদ হিসাবে জমা করে রাখতে হবে এবং সেগুলিকে রাখতে হবে শীষসহ যাতে পচে না যায় এবং খারাপ ও নষ্ট না হয়। শুধু খাবারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওর থেকে গ্রহণ করতে হবে। এই সাত বছর অতিক্রান্ত হওয়ার পরই দুর্ভিক্ষ শুরু হবে এবং এই দুর্ভিক্ষ পর্যায়ক্রমে সাত বছর পর্যন্ত চলতে থাকবে । বৃষ্টিও হবেনা এবং ফসলও ফলবেনা । সাতটি শীর্ণকায় গাভী দ্বারা এটাই বুঝানো হয়েছে। এই সময়ে তোমরা তোমাদের জমাকৃত সাত বছরের শীষযুক্ত ফসল হতে খেতে থাকবে । জেনে রেখ, পরবর্তী সাত বছরে মোটেই ফসল উৎপন্ন হবেনা । বরং তোমাদের পূর্বের সাত বছরের জমাকৃত ফসল হতেই খেতে হবে । তোমরা বীজ বপণ করবে বটে, কিন্ত শস্য মোটেই উৎপন্ন হবেনা । তিনি স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা দানের পর এই সুসংবাদও প্রদান করলেন যে, দুর্ভিক্ষের সাতটি বছরের পর যে বছরটি আসবে তা বড়ই বারাকাতময় বছর হবে । প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং যথেষ্ট পরিমাণ ফসল উৎপন্ন হবে । ফলে সংকীর্ণতা দূর হয়ে যাবে । লোকেরা অভ্যাসগতভাবে যাইতুন প্রভৃতির তেল বের করবে এবং অভ্যাস অনুযায়ী আঙ্গুরের রস নিংড়াতে থাকবে । €০। বাদশাহ বলল £ তোমরা 1 এ 5 2, ইউসুফকে আমার কাছে নিয়ে ০42 :০81 এ। ৭৩ "০ এসো। যখন দূত তার কাছে ০112 41 4৫1৫ ০7৮ রঃ উপস্থিত হল তখন সে বলল £1 ০) গা ৮৮ ৮৪ ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।