Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 04
/ ৭১৫
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ১১৪ হুদ ১৩৫ পারা ১২ এখানে মনে রাখা দরকার যে, এ আয়াতটি পাচ ওয়াক্ত সালাত ফার্য হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছিল এবং পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারণ করে দেয়া হয় মি'রাজের রাতে । মি'রাজের পূর্বে শুধু দুই ওয়াক্ত সালাত অবতীর্ণ হয়। এক ওয়াক্ত সালাত সূর্যোদয়ের পূর্বে এবং আর এক ওয়াক্ত সালাত সূর্যাস্তের পূর্বে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর এবং তার উম্মাতের উপর শেষ রাতে সালাত আদায় করা ওয়াজিব করা হয়। অতঃপর ইহা উম্মাতের উপর থেকে রহিত করা হয় এবং তার উপর বহাল থেকে যায়। অতঃপর তার উপর থেকেও ইহা আদায় করার বাধ্য বাধকতাও রহিত হয়ে যায়। এ সব ব্যাপারে আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞানের অধিকারী । উত্তম আমল অসৎ কাজকে মিটিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ৪ ুরসিস্সি] ১৯৯৬ ০০ ৩ নিশ্চয়ই সৎ কার্যাবলী মন্দকার্যসমূহকে মুছে ফেলে। মুসলিমদের নেতা চতুর্থ খালীফা আলী ইব্ন আবী তালিবের রোঃ) মাধ্যমে একটি হাদীসে বর্ণিত আছে, তিনি বলেন £ যখনই আমি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে কোন বাণী শুনেছি তখনই তা থেকে আমি আল্লাহর ইচ্ছায় উপকার লাভ করেছি। আমাকে যখন কেহ কোন কথা বলতেন তখন আমি তাকে আল্লাহর শপথ দিয়ে জানতে চেয়েছি যে, এঁ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য কি না। যদি সে শপথ করে বলত তাহলে আমি তার কথা বিশ্বাস করতাম। একবার আবু বাকর (রাঃ) আমাকে বললেন, তিনিতো একজন সত্যবাদী লোক, তিনি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন £ কোন মুসলিম যদি কোন পাপ করে, অতঃপর উযু করে দু" রাক'আত সালাত আদায় করে, আল্লাহ তা'আলা তার পাপ ক্ষমা করে দেন। (আহমাদ, ১/৯, আবৃ দাউদ ২/১৮০, তিরমিযী ৮/৩৫৭, নাসাঈ ৬/১০৯, ইব্‌ন মাজাহ ১/৪৪৬) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আমিরুল মু'মিনীন উসমান ইব্‌ন আফ্ফান (রাঃ) হতে বর্ণিত আছে যে, (একদা) তিনি উযু করেন (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উধুর ন্যায়)। তারপর বলেন ঃ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আমি এভাবেই উযু করতে দেখেছি। আর তিনি বলেছেন ৪ “যে ব্যক্তি আমার এই উযুর ন্যায় উু করবে, অতঃপর কোন কথা না বলে বিশুদ্ধ অন্তরে দু" রাক'আত সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে।' (ফাতহুল বারী ১/৩২০, মুসলিম ১/২৬০) ড/৬/৬/.911700119..0011)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।