(00171617105 সুরা ৩ & আলে ইমরান ৯৮ পারা ৩ প্রকৃতপক্ষে নাবীগণের (আঃ) সত্যানুসারী এরাই অর্থাৎ উম্মাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম। কেননা এরা নিরক্ষর, আরাবী, সর্বশেষ নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান এনেছিল যিনি ছিলেন বানী আদমের নেতা । আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ছিল সমস্ত সত্যকে স্বীকার করে নেয়ার শিক্ষা এবং প্রকৃতপক্ষে প্রত্যেক নাবীর সত্যানুসারীদেরকে “আমার উম্মাত' বলার দাবীদার ছিলেন তিনিই । কারণ যারা নিজেদেরকে ঈসার (আঃ) উম্মাত বলে দাবী করত তারা ধর্মকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছিল। তা ছাড়া শেষ নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ধর্মও ছিল পূর্বের সমস্ত শারীয়াতকে রহিতকারী ৷ এ ধর্ম কিয়ামাত পর্যন্ত রক্ষিত থাকবে এবং একটি ক্ষুদ্র অংশও পরিবর্তিত হবেনা । এ জন্যই এ আয়াতের অঙ্গীকার অনুসারে মহান আল্লাহ এ উম্মাতকে কাফিরদের উপর বিজয়ী করেন এবং এরা পূর্ব হতে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ উম্মাতে মুহাম্মাদী*ই বহু দেশ পদদলিত করে, বড় বড় অত্যাচারী ও শক্তিশালী কাফিরদের মস্তক ছিন্ন করে। অর্থ-সম্পদ তাদের পদতলে গড়িয়ে পড়ে। বিজয় ও গানীমাত তাদের পদ-চুম্বন করে। বহু যুগের পুরাতন সাম্রাজ্যের সিংহাসনগুলো এরা পরিবর্তন করে দেয়। পারস্য সম্রাট কিসরার জাকজমক পূর্ণ সাম্রাজ্য এবং তার সুন্দর সুন্দর উপাসনাগারগুলি এদের হাতে বিধ্বস্ত হয়ে যায়। রোমান সম্রাট কাইসারের মুকুট ও সিংহাসন এ মুসলিমবাহিনীর আক্রমণে ভেঙ্গে খান খান হয়ে পড়ে । তাদের ধন-ভাগ্ডার মুসলিমরা দখল করে আল্লাহর সন্তুষ্টি ও সত্য নাবী সান্রান্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ধর্মের প্রচার ও প্রসারের কাজে প্রাণ খুলে খরচ করে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সত্যরূপে প্রত্যক্ষ করে। আল্লাহ তা'আলা বলেন ৪ রত 7522217 +৯ 6৫ এ নও ৩ একা আন ০৫ ৩০০৭ পাঞ্জা ৪8৫ পাপ রি খু ১৪5৮৯ মা ৪১১৮ ৯৫ 09 ৮4523 ৪ ৫০০০১] হা] ৮2 ছে (৬ ২১5০৬ ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।