(001716115 সুরা ৩ 8 আলে ইমরান ৯৭ পারা ৩ বাস্তবে হয়েছিলও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ঈসাকে (আঃ) আকাশে উঠিয়ে নেন। এরপর তার সঙ্গী সাথীদের কয়েকটি দল হয়ে যায়। একটি দল ঈসার (আঃ) নাবুওয়াতের উপর বিশ্বাস স্থাপন করে এবং তাকে আল্লাহর বান্দা ও রাসূল বলে স্বীকার করে, আর তারা এ কথাও স্বীকার করে যে, তিনি মহান আল্লাহর এক দাসীর পুত্র। তাদের মধ্যে আর একটি দল সীমা অতিক্রম করে বসে এবং তারা বলে, ঈসা (আঃ) আল্লাহর পুত্র। (নাউযুবিল্লাহ) অন্য একটি দল স্বয়ং তাকেই আল্লাহ বলে। আবার একদল তিন আল্লাহর মধ্যে তাকে এক আল্লাহ বলে। আল্লাহ তা'আলা তাদের এ বিশ্বাসের কথা পবিত্র কুরআনে বর্ণনা করেছেন, অতঃপর তা খণ্ডনও করেছেন । তিনশ* বছর পর্যন্ত এ অবস্থায়ই থাকে । তারপর গ্রীক রাজাদের মধ্যে কুসতুনতান নামক এক রাজা, যে একজন দার্শনিক ছিল; বলা হয় যে, শুধুমাত্র ঈসার (আঃ) দীনকে পরিবর্তন করার উদ্দেশেই এক কৌশল অবলম্বন করে কপটতার আশ্রয় নিয়ে এ ধর্মের মধ্যে প্রবেশ করে। সে ঈসার (আঃ) ধর্মকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছিল। সে ওর ভিতর হাস বৃদ্ধিও করেছিল। সে বহু আইন কানূন আবিষ্কার করেছিল । “আমান-ই-কুবরা'ও তারই আবিষ্কার, যা প্রকৃতপক্ষে জঘন্যতম বিশ্বাস ভঙ্গতা। সে তার যুগে শুকরকে বৈধ করে নিয়েছিল। তারই আদেশে খৃষ্টানগণ পূর্বমুখী হয়ে সালাত আদায় করতে থাকে। সে'ই গীর্জা, উপাসনালয় প্রভৃতির মধ্যে ছবি বানিয়ে নেয় এবং নিজের এক পাপের কারণে সিয়ামের মধ্যে দশটি সিয়াম বেশি করে। মোট কথা, তার যুগে ঈসার (আঃ) ধর্ম ঈসায়ী ধর্মরূপে অবশিষ্ট ছিলনা, বরং ওটা “দীন-ই কুসতুনতীন' -এ পরিণত হয়েছিল সে বাহ্যিক যথেষ্ট জীকজমক এনেছিল, যেমন সে বারো হাজারেরও বেশি উপাসনালয় নির্মাণ করেছিল এবং নিজের নামে একটি শহরের নাম রেখেছিল কনস্টান্টিনোপল হস্তাম্বুল)। মালিকিয়্যাহ দলটি তার সমস্ত কথা মেনে নিয়েছিল। কিন্তু এসব জঘন্য কাজ সত্ত্বেও তারা ইয়াহুদীদের উপর বিজয় লাভ করেছিল। কেননা প্রকৃতপক্ষে তারা সবাই কাফির হলেও তুলনামূলকভাবে এ খুষ্টানরাই সত্য ও ন্যায়ের বেশি নিকটবর্তী ছিল । তাদের সবারই উপর আল্লাহ তাআলার অভিসম্পাত বর্ষিত হোক। আল্লাহ তা'আলা যখন মুহাম্মাদ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে তার মনোনীত রাসূল করে দুনিয়ায় পাঠালেন তখন জনগণ তার উপর বিশ্বাস স্থাপন করে। তাদের ঈমান ছিল আল্লাহর সত্তার উপর, তার মালাইকা/ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার সমস্ত রাসূলের উপর। সুতরাং ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।