0017161715 সুরা ৩ ৪ আলে ইমরান ৯২ পারা ৩ আল্লাহর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাক্কা হতে মাদীনায় হিজরাত করার পূর্বে হাজ্জের মৌসুমে বলেছিলেন ঃ কুরাইশরা তো আমাকে আল্লাহর কালাম প্রচারের কাজে বাধা দিচ্ছে, এমতাবস্থায় এ কাজের জন্য আমাকে জায়গা দিতে পারে এমন কেহ আছে কি? (আহমাদ ৩/৩২২) মাদীনাবাসী আনসারগণ এ সেবার কাজে এগিয়ে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে জায়গা দান করেন। তারা তাকে যথেষ্ট সাহায্যও করেন এবং যখন তিনি তাদের নিকট গমন করেন তখন তারা পুরাপুরি তার সহযোগিতা করেন এবং তার প্রতি তুলনাবিহীন সহানুভূতি প্রদর্শন করেন। দুনিয়ার সাথে মুকাবিলায় তারা নিজেদের বক্ষকে নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের জন্য ঢাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের হিফাযাতে, মঙ্গল কামনায় ও তার উদ্দেশ্য সফল হওয়ার কাজে তাদের আপাদমস্তক নিমগ্ন থাকে । আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হোন এবং তাদেরকে সন্তুষ্ট করুন। অনুরূপভাবে ঈসার আঃ) এ আহ্বানেও কতক বানী ইসরাঈল সাড়া দেয়, তার উপর ঈমান আনে এবং তাকে পূর্ণভাবে সাহায্য করে। আর তারা এ আলোকের অনুসরণ করে যা আল্লাহ তাআলা ঈসার (আঃ) উপর অবতীর্ণ করেছিলেন, অর্থাৎ ইঞ্জীল। সাহায্যকারীকে “হাওয়ারী' বলা হয়। যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন ঃ “আমার জন্য স্বীয় বক্ষকে ঢাল করতে পারে এরূপ কেহ আছে কি?' এ শব্দ শোনামাত্রই যুবায়ের (রাঃ) প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় বার এ কথাই বলেন, এবারেও যুবায়ের (রাঃ) অগ্রসর হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ প্রত্যেক নাবীরই “হাওয়ারী" (সাহায্যকারী) থাকে এবং আমার 'হাওয়ারী* হচ্ছে যুবায়ের! (ফাতহুল বারী ৬/৬৩, মুসলিম ৪/১৮৭৯) এ লোকগুলি তাদের প্রার্থনায় বলে ঃ ৩২০৩1 6 ৬৪৬ হে আমাদের রাব্ব! সাক্ষীগণের মধ্যে আমাদের নাম লিখে নিন।' ইব্ন আব্বাসের (রাঃ) মতে এর ভাবার্থ হচ্ছে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উম্মাতের মধ্যে নাম লিখে নেয়া । এ তাফসীরের বর্ণনা সনদ হিসাবে খুবই উৎকৃষ্ট । ঈসাকে (আঃ) হত্যা করার ইয়াহুদী চত্রান্ত অতঃপর বানী ইসরাঈলের এ অপবিত্র দলের বর্ণনা দেয়া হচ্ছে যারা ঈসার (আঃ) প্রাণের শক্র ছিল। তারা তাকে হত্যা করার ও শুলে চড়ানোর ইচ্ছা ড/৬/৬/.81117001118.00107
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।