001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ৮৯ পারা ৩ শিক্ষা দিবেন যা তার নিজের উপর অবতীর্ণ হবে । এ দু'টি কিতাব ঈসার (আঃ) মুখস্থ ছিল। ০:%0-41 ৬ | 3১593 আল্লাহ তা'আলা তাকে বানী ঘটনা দেখাতে পারেন যে, তিনি মাটি দিয়ে পাখীর আকৃতি গঠন করেন । অতঃপর ওর মধ্যে ফুত্কার দেন, আর তেমনই ওটা বাস্তব পাখী হয়ে তাদের সামনে উড়তে থাকে । এটা আল্লাহ তা“আলার নির্দেশক্রমেই হয়েছিল। ঈসার (আঃ) নিজস্ব কোন ক্ষমতা ছিলনা । বরং এটা তীর জন্য একটা মু"জিযা ছিল । 41 এ অন্ধকে বলা হয় যে মায়ের গর্ভ হতেই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। এখানে এ অনুবাদই যথোপযুক্ত হবে । কেননা এর দ্বারাই অলৌকিকতার পূর্ণতা প্রকাশ পায় এবং বিরুদ্ধবাদীকে অসমর্থ করার জন্য এটাই উত্তম পন্থা। (১৮/% শ্বেত কুষ্ঠকে বলা হয়। মহান আল্লাহর নির্দেশক্রমে ঈসা (আঃ) এ রোগগ্রস্থ ব্যক্তিকেও নিরাময় করে দিতেন। আন্মাহ সুবহানাহু ওয়া তা'আলার হুকুমে তিনি মৃতকেও জীবিত করতেন। অধিকাংশ আলেমের উক্তি এই যে, আল্লাহ তা“আলা প্রত্যেক যুগের নাবীকে যুগোপযোগী বিশেষ বিশেষ মু'জিযা দিয়ে প্রেরণ করেছেন। মুসার (আঃ) যুগে যাদুর খুব প্রচলন ছিল এবং যাদুকরদেরকে অত্যন্ত সম্মান করা হত। তাই আল্লাহ তা'আলা মুসাকে (আঃ) এমন মুঁজিযা দান করেন যে, যাদুকরেরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে এবং তাদের পূর্ণ বিশ্বাস জন্মে যে, এটা কখনও যাদু হতে পারেনা, বরং এটা মহাপ্রতাপশালী আল্লাহর একটা বড় দান। অতএব তারা অবনত মস্তকে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং অবশেষে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সানিধ্যপ্রাপ্ত হয়। ঈসার (আঃ) যুগ ছিল চিকিৎসক ও বৈজ্ঞানিকদের যুগ । সেখানে তখন বড় বড় বৈজ্ঞানিক এবং অভিজ্ঞ চিকিৎসক বিদ্যমান ছিল । সুতরাং মহান আল্লাহ ঈসাকে (আঃ) এমন মু'জিযা দান করেন যার সামনে এ বড় বড় চিকিৎসকগণ হতবুদ্ধি হয়ে পড়েন । জন্মান্ধকে চক্ষু দান করা, শ্বেতকুষ্ঠ রোগীকে নিরাময় করা ও নিজী্ব পদার্থের মধ্যে প্রাণ দেয়া এবং সমাধিস্থ ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কোন ব্যক্তির কি রয়েছে? একমাত্র আল্লাহ তা“আলার নির্দেশক্রমে মুজিযা রূপে তার দ্বারা এ সমুদয় কাজ সাধিত হয়। অনুরূপভাবে যে যুগে আমাদের প্রিয় নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব ঘটে সেটা ছিল সাহিত্য, কবিতা ও বাকপটুতার যুগ। এসব বিষয়ে খ্যাতনামা কবিগণ এমন পূর্ণতা অর্জন করেছিল যে, সারা দুনিয়া তাদের ড/৬/৬/.81117001178.00107
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।