Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ৩ 8 আলে ইমরান ৭৩ পারা ৩ আল্লাহ যাকে চান তার দীনের জন্য মনোনীত করেন মহামানবগণকে আল্লাহ তাআলা সারা বিশ্বের উপর মনোনীত করেছেন। যেমন আদমকে (আঃ) তিনি স্বহস্তে সৃষ্টি করেছেন, তার মধ্যে স্বীয় রূহ প্রবেশ করিয়েছেন এবং স্বীয় নৈপুণ্য প্রকাশের উদ্দেশে তাকে পৃথিবীতে নামিয়ে দেন। যখন সারা জগত মূর্তি পূজায় ছেয়ে যায় তখন নৃহকে (আঃ) প্রথম রাসূল রূপে পৃথিবীতে পাঠিয়ে দেন। অতঃপর যখন তার গোত্র তার অবাধ্য হয়ে যায় এবং তার হিদায়াতের উপর আমল করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তখন তিনি রাত-দিন প্রকাশ্য ও গোপনে তাদেরকে আল্লাহ তা'আলার দিকে আহ্বান করতে থাকেন, কিন্ত তারা কোনমতেই তার কথায় কর্ণপাত করেনি । তখন আল্লাহ তা“আলা নৃুহের (আঃ) অনুরোধের পরিপ্রেক্ষিতে তার অনুসারীগণ ছাড়া অন্য সকলকে স্বীয় পানির শাস্তি অর্থাৎ বিখ্যাত 'নূহের তুফানে' ডুবিয়ে দেন। ইবরাহীমের (আঃ) বংশকে আল্লাহ তাআলা মনোনয়ন দান করেন। তার বংশেই মানব জাতির নেতা এবং নাবীগণের (আঃ) সমাপ্তকারী মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জনুগ্রহণ করেন । ইমরানের (আঃ) বংশকেও তিনি মনোনীত করেন। ইমরান (আঃ) ঈসার (আঃ) জননী মারইয়ামের (আঃ) পিতার নাম । মুহাম্মাদ ইব্ন ইসহাকের (রহঃ) উক্তি অনুসারে তার বংশক্রম নিম্নরূপ ঃ ইমরান ইব্‌ন হাশিম ইব্‌ন মীশা ইব্‌ন হিযকিয়া ইব্‌ন ইবরাহীম ইব্‌ন গারইয়া ইব্‌ন নাওশ ইব্‌ন আযর ইবৃন বাহওয়া ইবৃন মুকাসিত ইব্‌ন আয়শা ইব্‌ন আইয়াম ইব্‌ন সুলায়মান (আঃ) ইব্‌ন দাউদ (আঃ)। সুতরাং ঈসা (আঃ) ইবরাহীমের (আঃ) বংশধর | এর বিস্তারিত বর্ণনা সূরা আন“আমের তাফসীরে বর্ণিত হয়েছে। ৩৫। যখন রান- চি 3:88 নিবেদন করল, 5 ০৯ এ ০০১৪ ১] শীগ রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা এ ররর রয়েছে তা আমি মুক্ত করে & (০ ৪1) -3 5১1 ৮70 আপনার উদ্দেশে উৎসর্গ. 4 রানার রা করলাম, সুতরাং আপনি আমা 1১] 032 005229197৮০ 2 হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই টি টান আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী । ০ ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।