001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ৫১ পারা ৩ ব্যাপারেও একই কথা । যদি ওর প্রতি ভালবাসার উদ্দেশ্য হয় দুর্বলদের ঘৃণা করা ও দরিদ্রের উপর অহংকার প্রকাশ করা তাহলে তা অতি জঘন্য । আর যদি সম্পদের চাহিদার উদ্দেশ্য হয় নিকটের ও দূরের আত্মীয়দের উপর খরচ করা, সতকার্ধাবলী সম্পাদন করা এবং আল্লাহর পথে ব্যয় করা তাহলে তা শারীয়াত সম্মত ও খুবই উত্তম । ১ এর পরিমাণের ব্যাপারে তাফসীরকারকদের মধ্যে মতবিরোধ রয়েছে। মোট কথা এই যে, অত্যধিক সম্পদকে ৭4০ বলা হয়। যেমন যাহহাকের (রহঃ) উক্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “বারো হাজার উকিয়াহ*য় এক কিনতার হয় এবং প্রত্যেক আওকিয়া” পৃথিবী ও আকাশ হতে উত্তম ।” (তাবারী ৬/২৫০) আবু হুরাইরাহ (রাঃ) হতে এ রকমই একটি মাওকুফ হাদীসও বর্ণিত আছে এবং এটাই সর্বাপেক্ষা সঠিক। (তাবারী ৬/২৪৪) ঘোড়ার প্রতি ভালবাসা তিন প্রকারের । প্রথম হচ্ছে এসব লোক যারা ঘোড়ার উপর আরোহণ করে আল্লাহর পথে জিহাদ করার জন্য তা লালন-পালন করে। তাদের জন্য এ ঘোড়া সাওয়াবের কারণ । দ্বিতীয় হচ্ছে তারাই যারা গর্ব ও অহংকার প্রকাশের উদ্দেশে ঘোড়ার পালন করে। এদের জন্য শান্তি রয়েছে। তৃতীয় হচ্ছে ওরাই যারা চাহিদা পূরণ হওয়ার জন্য এবং ওর বংশ রক্ষার উদ্দেশে ঘোড়ার পালন করে এবং তারা আল্লাহ তাআলার প্রাপ্য বিস্মরণ হয়না । এ জন্যই রক্ষা বুহ্য হিসাবে কাজ করে যা একটি হাদীসেও বর্ণিত হয়েছে। এ বিষয়ে সুরা আনফালের ৬০ আয়াতের তাফসীরে আলোচনা করা হয়েছে। 2০4 শব্দের অর্থ হচ্ছে চিহ্নিত এবং কপালে ও পায়ে সুন্দর সাদা চিহ্ৃযুক্ত ঘোড়া ইত্যাদি। (তাবারী ৬/২৫২) মুজাহিদ রেহঃ), ইকরিমাহ (রহঃ), সাঈদ ইব্ন যুবাইর (রহঃ), আবদুর রাহমান ইব্ন আবদুল্লাহ ইব্ন আবযা (রহঃ), সুদ্দী (রহঃ), রাবী ইব্ন আনাস (রহঃ), আবু সিনান (রহঃ) এবং অন্যান্যরাও অনুরূপ বর্ণনা করেছেন। (ইবন আবী হাতিম ২/১২৩-১২৫) মাকহুল (রহঃ) বর্ণনা করেন যে, “মুসাওওয়ামাহ' বলা হয় এ ঘোড়াকে যার কপালে সাদা দাগ থাকে এবং পায়ের নিচের অংশও সাদা থাকে । (ইবৃন আবী হাতিম ২/১২৭) ইমাম আহমাদ (রহঃ) আবূ যার (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।