001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ৫০ পারা ৩ সর্বপ্রথম নারীদের কথা বর্ণনা করেছেন, কেননা তাদের অনিষ্ট সবচেয়ে বড়। বিশুদ্ধ হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “আমি আমার পরে পুরুষদের উপর স্ত্রীদের চেয়ে বেশি ক্ষতিকর ও ফিতনা ছেড়ে গেলামনা। (ফাতহুল বারী ৯/৪১) তবে হ্যা, যখন বিবাহ দ্বারা কোন লোকের উদ্দেশ্য হবে ব্যভিচার হতে রক্ষা পাওয়া ও সন্তানাদির আধিক্য তখন নিঃসন্দেহে ওটা উত্তম কাজ হবে ।" শারীয়াত বিয়ের ব্যাপারে উৎসাহ দিয়েছে এবং বিয়ে করা এমনকি বহু বিয়ে করার ফাযীলাতের অনেক হাদীসও এসেছে এবং বলা হয়েছে £ এ উম্মাতের মধ্যে সর্বোত্তম এ ব্যক্তি যে অধিক স্ত্রীর অধিকারী । (ফাতহুল বারী ৯/১৫) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “দুনিয়া একটি উপকারের বন্ত এবং ওর সর্বোত্তম উপকারী জিনিস হচ্ছে সতী সাধবী পত্রী । (মুসলিম ২/১০৯০) স্বামী যদি তার দিকে দৃষ্টিপাত করে তাহলে সে তাকে সন্তুষ্ট করে, যদি নির্দেশ দেয় তাহলে পালন করে । আর যদি সে স্ত্রী হতে অনুপস্থিত থাকে তাহলে সে নিজের জীবনের ও স্বামীর ধন-সম্পদের রক্ষণাবেক্ষণ করে।” অন্য হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্নাম বলেছেন ঃ “আমার নিকট নারী ও সুগন্ধি অত্যন্ত পছন্দনীয় এবং আমার চক্ষু ঠাপ্তাকারী হচ্ছে সালাত ।' (নোসাঈ ৫/২৮০) আয়িশা (রাঃ) বলেছেন ৪ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট সবচেয়ে প্রিয় ছিল নারীগণ, তবে তিনি ঘোড়াও খুব পছন্দ করতেন। (নাসাঈ ৬/২১৭, ৭/৬১) আর একটি বর্ণনায় রয়েছে যে, তার পছন্দের জিনিস ঘোড়া ছাড়া অন্য কিছু ছিলনা । তবে হ্যা, নারীরাও ছিল। সুতরাং বুঝা যাচ্ছে যে, স্ত্রীদেরকে ভালবাসার মধ্যে মঙ্গলও রয়েছে এবং অমঙ্গলও রয়েছে। অনুরূপভাবে অন্যদের উপর অহংকার প্রকাশ করার জন্য যদি অধিক সন্তান লাভ কামনা করে তাহলে তা নিন্দনীয় । কিন্তু যদি এর দ্বারা বংশ বৃদ্ধি ও মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উম্মাতের মধ্যে একাত্মবাদী মুসলিমদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্য থাকে তাহলে তা নিঃসন্দেহে প্রশংসনীয় । হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “ভালবাসা স্থাপনকারিণী ও অধিক সন্তান প্রসবকারিণী নারীদেরকে তোমরা বিয়ে কর, কিয়ামাতের দিন আমি তোমাদের সংখ্যার আধিক্যের কারণে অন্যান্য উম্মাতবর্গের উপর গর্ববোধ করব।” হেব্ন হিব্বান ৬/১৩৪) ধন-সম্পদের ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।