Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কুরআনের মুতাশাবিহাত ও মুহকামাত আয়াত এখানে বর্ণিত হচ্ছে যে, কুরআন মাজীদের মধ্যে এমন আয়াতও রয়েছে যেগুলির বর্ণনা খুবই স্পষ্ট ও অত্যন্ত পরিষ্কার এবং সরল ও সহজ। প্রত্যেকেই ওগুলির ভাবার্থ অনুধাবন করতে পারে । আবার কতগুলি আয়াত এরূপও রয়েছে যেগুলির ভাবার্থ সাধারণতঃ বোধগম্য হয়না। এখন যারা দ্বিতীয় প্রকারের আয়াতগুলিকে প্রথম প্রকারের আয়াতসমুহের দিকে ফিরিয়ে থাকে, অর্থাৎ যে জিজ্ঞাস্য বিষয়ের স্পষ্টতা যে আয়াতের মধ্যে প্রাপ্ত হয় তাই গ্রহণ করে থাকে, তারাই সঠিক পথের উপর রয়েছে । আর যারা স্পষ্ট আয়াতগুলিকে ছেড়ে এমন আয়াতগুলিকে দলীলরূপে গ্রহণ করে যেগুলি তাদের জ্ঞানের উধ্র্বে এবং ওগুলির মধ্যেই জড়িত হয়ে পড়ে, তারা ওরাই যারা মুখের ভরে পতিত হয়েছে। ৪ অর্থাৎ মূল ও ভিত্তি এগুলি হচ্ছে আল্লাহর কিতাবের পরিষ্কার ও স্পষ্ট আয়াতসমূহ । “তোমরা সন্দেহের মধ্যে পতিত হয়োনা, বরং স্পষ্ট আয়াতসমূহের প্রতিই আমল কর, এগুলিকেই মীমাংসাকারী হিসাবে গ্রহণ কর।' “কতগুলি আয়াত এমনও রয়েছে যে, এগুলির একটি অর্থ তো স্পষ্ট আয়াতসমূহের মতই। কিন্তু এ অর্থ ছাড়া অন্য অর্থ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরূপ অস্পষ্ট আয়াতসমূহের পিছনে পড়না ৷” ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, ৫? হচ্ছে রহিতকারী আয়াতগুলি, যেগুলির মধ্যে হালাল, হারাম, আদেশ, নিষেধ এবং আমলসমূহের বর্ণনা থাকে । 2:৬১ এ আয়াতগুলিকে বলা হয় যেগুলি রহিত হয়ে গেছে। যেগুলি পূর্বের ও পরের, যেগুলির মধ্যে রয়েছে দৃষ্টান্ত- ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।