Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৪ £ নিসা ২৮১ পারা ৪ পুরুষের জন্য এক সাথে চারটির বেশি স্ত্রী রাখা নিষিদ্ধ, যেমন এ আয়াতেই বিদ্যমান রয়েছে। ইবন আব্বাস (রাঃ) এবং অধিকাংশ বিজ্ঞজনের এটাই উক্তি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা স্বীয় অনুগ্রহ ও দানের বর্ণনা দিচ্ছেন। সুতরাং চারটির বেশীর উপর সমর্থন থাকলেও অবশ্যই তা বলতেন। গাইলান ইবৃন সালমাহ সাকাফী (রাঃ) যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার দশজন স্ত্রী বিদ্যমান ছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন ৪ “তোমার ইচ্ছা মত চারটি স্ত্রী রেখে অন্যদের পরিত্যাগ কর। তিনি তাই করেন। উমারের রোঃ) খিলাফতের যুগে তিনি তার এ স্ত্রীদেরকেও তালাক দেন এবং স্বীয় ধন-সম্পদ স্বীয় ছেলেদের মধ্যে বন্টন করে দেন। উমার (রাঃ) এ সংবাদ পেয়ে তাকে বলেন £ “সম্ভবতঃ শাইতান তোমার মনে এ ধারণা জন্মিয়ে দিয়েছে যে, তুমি সত্বরই মৃত্যুমুখে পতিত হবে। এ জন্যই তুমি তোমার স্ত্রীদেরকে তালাক দিয়েছ যেন তারা তোমার সম্পত্তির অংশ না পায়। আর এ কারণেই তুমি তোমার সম্পদ তোমার ছেলেদের মধ্যে বন্টন করে দিয়েছ। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে, তুমি তোমার স্ত্রীদেরকে ফিরিয়ে নাও এবং তোমার ছেলেদের নিকট হতে সম্পদ ফিরিয়ে নাও। যদি তুমি এ কাজ না কর তাহলে তোমার সমস্ত সম্পদ নিয়ে নিব এবং তোমার মৃত্যুর পর আমি তোমার তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকেও তোমার উত্তরাধিকারিণী বানিয়ে দিব। কেননা তুমি তাদেরকে এ ভয়েই তালাক দিয়েছ। আর মনে হচ্ছে যে, তোমার মৃত্যুর সময় নিকটবর্তা হয়েছে। যদি তুমি আমার কথা অমান্য কর তাহলে জেনে রেখ যে, আমি তোমার কাবরে প্রস্তর নিক্ষেপ করার জন্য জনগণকে নির্দেশ প্রদান করব, যেমন আবু রিগালের কাবরে প্রস্তর নিক্ষেপ করা হয়।' (ছামূদ গোত্রের আবু রিগাল এ সময় পবিত্র স্থানে ছিল বলে তখন তার উপর আযাব পতিত হয়নি, কিন্ত সে এ জায়গা ত্যাগ করার পর তার উপরও আযাব নেমে আসে) (আহমাদ ২/১৪, আল উম্ম ৫/৪৯, তিরমিযী ১১২৮, ইব্‌ন মাজাহ ১৯৫৩, দারাকুতনী ৩/২৭১, বাইহাকী ৭/১৮২) মারফু' হাদীস পর্যন্ত তো এসব কিতাবেই রয়েছে। এ হাদীস দ্বারা পরিষ্কারভাবে প্রতীয়মান হল যে, একই সময়ে যদি চারজনের বেশি স্ত্রী রাখা বৈধ হত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম গাইলানকে (রোঃ) দশজন স্ত্রীর মধ্যে যে কোন চারজনকে রেখে অবশিষ্ট ছয়জনকে তালাক দিতে বলতেননা, কেননা তারা সবাই ঈমান এনেছিলেন। এখানে এটাও স্মরণ রাখার কথা যে, গায়লানের (রাঃ) নিকট তো দশজন স্ত্রী বিদ্যমান ছিলেনই, তথাপি তিনি ছয়জনকে পৃথক করিয়ে দিলেন, তাহলে নতুনভাবে চারজনের বেশি স্ত্রী রাখা কিরূপে সম্ভব হতে পারে? ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।