Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২৭২ পারা ৪ বাজে কাজে ক্লান্ত হয়ে পড়ে এবং আমাদের ঘোড়া আক্রমণ ও যুদ্ধের দিনেই শুধু ক্লান্ত হয়। আগর বাতির সুগন্ধি হচ্ছে আপনাদের জন্য, আর আমাদের জন্য সুগন্ধি হচ্ছে ঘোড়ার খুরের মাটি ও পবিত্র ধুলাবালি । নিশ্চিতরূপে জেনে রাখুন, আমাদের নিকট নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের এ হাদীসটি পৌছেছে যা সম্পূর্ণ সত্য, মিথ্যা হতে পারেনা, তা এই যে, যার নাসিকায় সেই আন্মাহর সৈন্যের ধূলাবালিও পৌঁছেছে তার নাসিকায় অগ্নিশিখা যুক্ত জাহান্নামের আগুনের ধুয়াও প্রবেশ করবেনা । নিন, এ হচ্ছে আল্লাহর কিতাব যা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে এবং স্পষ্টভাবে বলছে ও সত্য বলছে যে, শহীদ মৃত নয়। মুহাম্মাদ ইবৃন ইবরাহীম বলেন, যখন আমি মাসজিদে হারামে পৌছে ফুযাইল ইব্ন আয়াসকে (রহঃ) এ কবিতাগুলো প্রদর্শন করি তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন, “আবু আবদুর রাহমানের উপর আন্মাহ দয়া করুন! তিনি সত্য কথাই বলেছেন এবং আমাকে উপদেশ দিয়েছেন ও আমার খুবই মঙ্গল কামনা করছেন।” অতঃপর আমাকে বলেন, “তুমি কি হাদীস লিখে থাক? আমি বললাম ঃ জি, হ্যা। তিনি বললেন ঃ আবু আবদুর রাহমান (রহঃ) আমার কাছে যে চিঠিটি পাঠিয়েছেন তদ্পরিবর্তে উপহার স্বরূপ এ হাদীসটি তাকে দিবে। অতঃপর তিনি লিখতে বলেন ৪ মানসুর ইবনূল মুতামির (রহঃ) আমাদেরকে বর্ণনা করেছেন যে, আবু সালিহ (রহঃ) আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি বলল ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমাকে এমন একটি ভাল কাজ শিক্ষা দিন যা আমল করলে জিহাদে অংশ গ্রহণ করার সমান সাওয়ার প্রাপ্ত হব। তিনি তখন তাকে বলেন £ “তোমার মধ্যে কি এ শক্তি আছে যে, তুমি সালাত আদায় করতেই থাকবে, কখনও ক্লান্ত হবেনা এবং সিয়াম পালন করতেই থাকবে এবং কখনও সিয়ামমুক্ত থাকবেনা? লোকটি বলে, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! এর শক্তি কোথায়? আমি তো এ ব্যাপারে অত্যন্ত দুর্বল ।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন লোকটিকে বললেন ঃ 'যদি তোমার মধ্যে এরূপ শক্তি থাকত এবং তুমি এরূপ করতেও থাকতে তথাপি আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা লাভ করতে পারতেনা। তুমি তো এটা জান যে, যদি মুজাহিদের ঘোড়ার দড়ি লম্বা হয়ে যায় এবং সে এদিক ওদিক চড়ে খায় তাহলে তজ্জন্যেও মুজাহিদের সাওয়াব লিখা হয়।” (আহমাদ ৫/২৩৬) এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তা“আলা নির্দেশ দিচ্ছেন 8 ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।