(001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ২৭১ পারা ৪ সুষ্ঠুভাবেই সে তার দায়িত্ব পালন করবে; সে যদি অনুমতি চায় তাকে অনুমতি দেয়া হয়না, সে যদি সুপারিশ করে তা গৃহীত হয়না । (বুখারী ২৮৮৬) আল্লাহ তা'আলারই সমস্ত প্রশংসা যে, এ আয়াত সম্পকীয়ি বিশেষ বিশেষ হাদীসসমূহ বর্ণিত হল। তার দয়া ও অনুগ্রহের উপর আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুনিয়ায় থাকা পর্যন্ত তার কৃতজ্ঞতা প্রকাশ করা হতে আমরা ক্ষান্ত হতে পারিনা । তাফসীর ইব্ন জারীরে রয়েছে যে, আবু উবাইদা ইব্ন জাররাহ (রাঃ) যুদ্ধক্ষেত্র হতে আমীরুল মু'মিনীন, খালীফাতুল মুসলিমীন উমার ইব্ন খান্তাবকে (রাঃ) একটি পত্র লিখেন এবং সেই পত্রে রোমক সৈন্যদের আধিক্য, তাদের যুদ্ধান্ত্রের অবস্থা এবং তাদের প্রস্তুতির অবস্থা বর্ণনা করেন এবং লিখেন যে, ভীষণ বিপদের আশংকা রয়েছে । উমার (রাঃ) উত্তর পত্র প্রেরণ করেন যাতে আল্লাহর প্রশংসার পরে লিখিত ছিল ৪ “মাঝে মাঝে মু'মিন বান্দাদের উপরেও কঠিন বিপদ-আপদ নেমে আসে । কিন্তু আল্লাহ তাআলা সেই কঠিন বিপদের পর তাদের পথ সহজ করে দেন। জেনে রেখ যে, দু'টি সরলতার উপর একটি কাঠিন্য জয়যুক্ত হতে পারেনা । লক্ষ্য কর, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ঘোষণা করেন ঃ ২৪৫৭ 4 15253195193 19529 1591 1০ 001 ১34 হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য অবলম্বন কর এবং সহিষু৪ ও সুপ্রতিষ্ঠিত হও; এবং আল্লাহকে ভয় কর যেন তোমরা সুফল প্রাপ্ত হও । (তাবারী ৭/৫০৩) হাফিয ইব্ন আসাকীর (রহঃ) আবদুল্লাহ ইবনূল মুবারাকের (রহঃ) জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন যে, মুহাম্মাদ ইব্ন ইবরাহীম ইব্ন আবী সাকিনা (রহঃ) বলেছেন ৪ “তারসুস' নামক স্থানে যখন আমি আবদুল্লাহ ইবনুল মুবারাককে (রহঃ) বিদায় অভিবাদন জানাচ্ছিলাম তখন তিনি আমাকে দিয়ে এই কবিতাটি লিখিয়ে নেন এবং আমাকে তা ফুযাইল ইব্ন আয়াশের (রহঃ) নিকট হস্তান্তর করার জন্য প্রেরণ করেন । তখন ছিল ১৭০ হিজরী সাল। তাতে লিখা ছিল ৪ “হে মাককা ও মাদীনায় অবস্থান করা ইবাদাতকারী! আপনি যদি আমাদের মুজাহিদগণকে দেখতেন তাহলে আপনি অবশ্যই জানতে পারতেন যে, আপনি ইবাদাতে খেল-তামাশা করছেন মাত্র। এক এ ব্যক্তি যার নয়নাশ্রু তার গপ্ডদেশ সিক্ত করে এবং এক আমরা যারা স্বীয় স্কন্ধ আল্লাহর পথে কাটিয়ে দিয়ে নিজেদের রক্তে নিজেরাই গোসল করে থাকি । এক এ ব্যক্তি যার ঘোড়া মিথ্যা ও ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।