Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২৭০ পারা ৪ এও বলা হয়েছে যে, 41) শব্দের অর্থ হচ্ছে শত্রদের সাথে যুদ্ধ করা, ইসলামী সাম্রাজ্যের সীমান্তের রক্ষণাবেক্ষণ করা এবং শক্রদেরকে ইসলামী শহরে প্রবেশ করতে না দেয়া। এর উৎসাহ দানের ব্যাপারেও বহু হাদীস রয়েছে এবং সেই জন্য বড় বড় সাওয়াব প্রদানের অঙ্গীকার রয়েছে। সহীহ বুখারীতে সাহল ইব্‌ন সা'দ আস সাঈদ (রাঃ) হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “আন্মাহর উদ্দেশে এক দিনের এ প্রস্ততি সারা দুনিয়া ও ওর সমুদয় বন্ত হতে উত্তম ।' (বুখারী ২৮৯২) সহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “এক দিন ও এক রাতের জিহাদের প্রস্তুতি এক মাসের পূর্ণ সিয়াম এবং এক মাসের সারা রাতের জাগরণ হতে উত্তম । এ প্রস্তুতি অবস্থায় তার মৃত্যু হয়ে গেলে সে যত ভাল ভাল কাজ করত সব কিছুরই সে সাওয়াব পেতে থাকবে এবং আল্লাহ তাআলার নিকট হতে তাকে আহার্য প্রদান করা হবে এবং কাবরের সাওয়াল জওয়াব হতে সে নিরাপত্তা লাভ করবে ।' (মুসলিম ১৯১৩) মুসনাদ আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ প্রত্যেক মৃত ব্যক্তির আমল শেষ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে প্রস্তুতির কাজে রয়েছে এবং এ অবস্থায়ই মারা গেছে তার আমল কিয়ামাত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে ও তাকে কাবরের শাস্তি হতে মুক্তি দেয়া হবে।' (আহমাদ ৬/২০, আবূ দাউদ ৩/২০, তিরমিযী ৫/২৪৯, ইবন হিব্বান ৭/৬৯) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্সাম বলেছেন 8 “এ চোখের উপর জাহান্নামের তাপ হারাম যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং এ চোখের উপরেও জাহান্নামের তাপ হারাম যে চোখ আল্লাহর পথে রাত্রি জাগে ।' (তিরমিযী ১৬৩৯) সহীহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “দিরহাম ও দিনারের দাস এবং বস্ত্রের দাস ধ্বংস হয়েছে। যদি তাকে ইহা দেয়া হয় তাহলে সে খুশি হয় এবং না দেয়া হলে অসন্তুষ্ট হয়, সে ধ্বংস হয়েছে এবং বিনষ্ট হয়েছে । এ ধরনের ব্যক্তিরা ধ্বংস হোক এবং অপমানিত হোক, তারা যদি কাটাবিদ্ধ হয় তাহলে তাদেরকে যেন কেহ সাহায্যের জন্য এগিয়ে না আসে। জান্নাত তো এ ব্যক্তির জন্য যে আল্লাহর পথে জিহাদের জন্য সব সময় তার ঘোড়া প্রস্তুত রাখে, যে কারণে তার চুল থাকে এলোমেলো এবং পা থাকে ধুলি ধূসরিত। যদি তাকে অগ্রবর্তী দলের দায়িত্ব দেয়া হয় তাহলে নিশ্চিতই সে তার প্রতি অর্পিত দায়িত্‌ পালন করবে । আর যদি পশ্চাতবর্তী দলের দায়িত্্‌ প্রদান করা হয় তাহলে ড/৬/৬/.81117001178.00107

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।