Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ২৫৩ পারা ৪ মুসনাদ আহমাদে রয়েছে যে, একদা মারওয়ান স্বীয় দারোয়ান রাফি'কে বলেন, আবদুল্লাহ ইবৃন আব্বাসের (রাঃ) নিকট যাও এবং তাকে বল, “স্বীয় কৃতকর্মের প্রতি আনন্দিত ব্যক্তিকে এবং না করা কাজের উপর প্রশংসা প্রার্থীকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করেন তাহলে আমাদের মধ্যে কেহ মুক্তি পেতে পারেনা ৷ আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রাঃ) ওর উত্তরে বলেন, “এ আয়াতের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? এটা তো কিতাবীদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে।" অতগ্পর তিনি %| ১০1 ১? হতে এ আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করেন এবং বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে কোন জিনিস সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তখন তারা ওর ভুল উত্তর দিয়েছিল এবং বাইরে এসে আনন্দ প্রকাশ করে যে, তারা নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের প্রশ্নের ভুল উত্তর দিতে সক্ষম হয়েছে। আর সাথে সাথে তাদের এ বাসনাও হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রশংসা করবেন এবং তারা যে প্রশ্নের প্রকৃত উত্তর গোপন রেখেছিল এতেও তারা সন্তুষ্ট ছিল। উল্লিখিত আয়াতে এরই বর্ণনা রয়েছে । (আহমাদ ১/২৯৮, ফাতহুল বারী ৮/৮১, মুসলিম ৪/২১৪৩, তিরমিযী ৮/৬৬, নাসাঈ ৬/৩১৮) সহীহ বুখারীতে আবু সাঈদ খুদরী (রাঃ) হতে এও বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যখন যুদ্ধক্ষেত্রে গমন করতেন তখন মুনাফিকরা বাড়ীতে বসে থাকত, সঙ্গে যেতনা। অতঃপর তারা যুদ্ধ হতে পরিভ্রাণ পাওয়ার কারণে আনন্দ উপভোগ করত । তারপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্লাম যুদ্ধক্ষেত্র হতে ফিরে আসতেন তখন তারা সত্য-মিথ্যা ওযর পেশ করত এবং শপথ করে করে নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট তাদের ওযরের সত্যতা প্রমাণ করতে চাইত । আর তারা এ বাসনা রাখত যে, তারা যে কাজ করেনি তার জন্যও যেন তাদের প্রশংসা করা হয়। ফলে এ আয়াত অবতীর্ণ হয়। (বুখারী ৪৫৬৭, মুসলিম ২৭৭৭) আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন ৪ এ ৩5504 শাসিত ৯৬ হে নাবী!) তাদেরকে তুমি শাস্তি হতে বিমুক্ত মনে করনা । তাদের শান্তি অবশ্যই হবে এবং সে শান্তিও হবে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে ইরশাদ হচ্ছে, তিনি প্রত্যেক জিনিসেরই অধিপতি এবং তিনি প্রত্যেক জিনিসের উপরই ক্ষমতাবান। কোন কাজেই তিনি অক্ষম নন। সুতরাং তোমরা তাকে ভয় করতে থাক এবং তার বিরুদ্ধাচরণ করনা । তার ক্রোধ হতে ড/৬/৬/.81111001178.00107

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।