001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ২৪৯ পারা ৪ বটে । উসামা ইব্ন যায়িদ (রোঃ) বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম স্বীয় গাধার উপর আরোহণ করে উসামাকে (রাঃ) পিছনে বসিয়ে বানু হারিস আল খাযরাজ গোত্রের রোগাক্রান্ত সা'দ ইব্ন উবাদাহকে রোঃ) দেখার জন্য গমন করেন। এটা বদর যুদ্ধের পূর্বের ঘটনা । পথে একটি জনসমাবেশ দেখা যায়, যেখানে মুসলিম, ইয়াহুদী ও মুশরিক সবাই উপস্থিত ছিল। ওর মধ্যে আবদুল্লাহ ইব্ন উবাই ইব্ন সালুলও ছিল । তখন পর্যন্ত সে প্রকাশ্যভাবে কুফরীর রঙ্গেই রঞ্জিত ছিল । মুসলিমদের মধ্যে আবদুল্লাহ ইব্ন রাওয়াহাও (রাঃ) উপস্থিত ছিলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাওয়ারী হতে ধুলোবালি উড়তে থাকলে আবদুল্লাহ ইব্ন উবাই নাকে কাপড় দিয়ে বলে £ “ধুলা উড়াবেননা ।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সালাম দিলেন এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। তাদেরকে তিনি কুরআনুল হাকীমের কয়েকটি আয়াতও পাঠ করে শোনান। তখন আবদুল্লাহ ইবৃন উবাই বলল ৪ জনাব! আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে উত্তম বাক্য আর হতে পারেনা। কিন্তু আপনি দয়া করে আমাদের এ জনসমাবেশে বিরক্ত করবেননা । আপনি আপনার গৃহে ফিরে যান এবং সেখানে যে যাবে তাকে আপনি আপনার গল্প শোনাবেন। এ কথা শুনে আবদুল্লাহ ইব্ন রাওয়াহা (রাঃ) বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! অবশ্যই আপনি আমাদের সভায় আগমন করবেন। আপনার কথা শোনার তো আমাদের চাহিদা আছেই ।' মুসলিম, মুশরিক ও ইয়াহুদীদের মধ্যে তখন হট্টগোলের সৃষ্টি হয়। একে অপরকে ভাল-মন্দ বলতে থাকে । এমনকি তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবারও উপক্রম হয় । কিন্ত রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বুঝানোর ফলে অবশেষে পরিস্থিতি শান্ত হয় এবং সবাই নীরব হয়ে যায়। তিনি স্বীয় সোয়ারীর উপর আরোহণ করে সা'দের (রাঃ) নিকট গমন করেন এবং সেখানে গিয়ে সা'দকে (রাঃ) বলেন £ “হে সা*দ! আবু হুববাব তো (আবদুল্লাহ ইব্ন উবাই) আজ এরূপ এরূপ করেছে।' সা'দ (রাঃ) বলেন, “এরূপ হতে দিন! ক্ষমা করুন! যে আল্লাহ আপনার প্রতি পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন তার শপথ! আপনার সঙ্গে তো তার চরম শক্রতা রয়েছে এবং এটা হওয়া স্বাভাবিক । কেননা এখানকার মানুষ তাকে তাদের নেতা নির্বাচন করতে চেয়েছিল এবং তার জন্য নেতৃত্বের পাগড়ী তৈরীরও পরামর্শ গ্রহণ করা হয়েছিল। ইতোমধ্যে আল্লাহ তাআলা আপনাকে স্বীয় নাবী করে পাঠিয়ে দেন। জনগণ আপনাকে নাবী বলে স্বীকার করে নেয়। সুতরাং তার নেতৃত্ চলে যায় । ফলে সে চরম দুঃখিত হয়। এ জন্যই সে ক্রোধে ও হিংসায় জুলে পুড়ে মরছে। যা সে বলেছে বলেছেই। আপনি তার কথার উপর ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।