Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২৩৩ পারা ৪ হামরাউল আসাদ বা বী'রে আবূ উআইনার যুদ্ধ অতঃপর এঁ খাটি মুমিনদের প্রশংসামূলক বর্ণনা দেয়া হচ্ছে যারা 'হামরা-ই আসাদের" যুদ্ধে আহত ও ক্ষত বিক্ষত হওয়া সত্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নির্দেশক্রমে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যান। মুশরিকরা মুসলিমদেরকে বিপদাপন্ন করেছিল, অতঃপর তারা বাড়ীর দিকে প্রস্থান করেছিল। কিন্তু পরে তাদের ধারণা হয় যে, সুযোগ খুব ভাল ছিল। মুসলিমরা পরাজিত হয়েছিল এবং আহতও হয়েছিল, আর তাদের বড় বড় বীর পুরুষেরা শহীদও হয়েছিল। কাজেই তাদের মতে তারা একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ করলেই ফাইসালা হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের এ মনোভাবের কথা জানতে পেরে মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে বলেন £ “তোমরা আমার সাথে চল। আমরা মুশরিকদের পিছনে ধাওয়া করব যেন তাদের মধ্যে ত্রাস সৃষ্টি হয় এবং তারা যেন জেনে নেয় যে, মুসলিমরাও শক্তিহীন হয়নি। তিনি শুধু তাদেরকেই সাথে নিয়েছিলেন যারা উহুদের যুদ্ধে উপস্থিত ছিলেন। তারা ছাড়া তিনি শুধু যাবির ইব্‌ন আবদুল্লাহকে রোঃ) সঙ্গে নিয়েছিলেন। ক্ষত-বিক্ষত হওয়া সত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আহ্বানে তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন। ইকরিমাহ রোঃ) বলেন যে, যখন মুশরিকরা উহুদ হতে প্রত্যাবর্তন করে তখন পথে তারা চিন্তা করে পরস্পর বলাবলি করে, “না তোমরা মুহাম্মাদকে হত্যা করলে, না মুসলিমদের স্ত্রীদেরকে বন্দী করলে । দুঃখের বিষয় তোমরা কিছুই করনি । চল, ফিরে যাই ।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট এ সংবাদ পৌছলে তিনি মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তারা সব প্রস্তুত হয়ে যান এবং মুশরিকদের পশ্চাদ্ধাবন করেন। অবশেষে তারা হামরাউল আসাদ বা বী'রে আবি উয়াইনা' পর্যন্ত পৌছেন। মুশরিকরা ভীত- সন্ত্রস্ত হয়ে পড়ে এবং “আচ্ছা, আগামী বছর দেখা যাবে' এ কথা বলে তারা মাক্কার দিকে প্রত্যাবর্তন করে। রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামও মাদীনায় ফিরে আসেন । এটাকেও একটি পৃথক যুদ্ধ বলে গণ্য করা হয়। 024 ঠৈগ্। শে ছি এ ৬ 4১০9 এ ডিন চে ৮৮০ ৯1199 ৯৫০ 1: যারা আঘাত পাওয়ার পরেও আল্লাহ ও /৬/৬/.81111001178.00107

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।