(001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ২৩১ পারা ৪ “জেনে রেখ, আল্লাহ তা“আলা যার সঙ্গে কথা বলেছেন পর্দার আড়াল থেকেই বলেছেন। কিন্ত তোমার পিতার সঙ্গে তিনি মুখোমুখী হয়ে কথা বলেছেন। তিনি তাকে বলেছেন ৪ “তুমি আমার নিকট চাও। যা চাইবে তা'ই আমি তোমাকে দিব।' তোমার বাবা বলেছেন, “হে আল্লাহ! আমি আপনার নিকট এই চাচ্ছি যে, আপনি আমাকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, যেন আমি আপনার পথে দ্বিতীয়বার যুদ্ধ করে শহীদ হয়ে আসতে পারি।' মহা সম্মানিত আল্লাহ তখন বলেছেন, “এ কথা তো আমি পূর্ব হতেই নির্ধারিত করে রেখেছি যে, কেহই এখান হতে দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে যাবেনা ।” তখন তোমার পিতা বলেন, “হে আমার প্রভু! আমার পরবতীঁদেরকে তাহলে আপনি এ মর্যাদার সংবাদ পৌঁছিয়ে দিন।” তখন আল্লাহ তা'আলা এ আয়াতগুলি অবতীর্ণ করেন। (বাইহাকী ৩/২৯৯) ইব্ন আব্বাস (রাঃ) বলেন, রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 শহীদগণ জান্নাতের দরজার কাছে নদীর ধারে সবুজ তাবুর মধ্যে রয়েছে। সকাল-সন্ধ্যায় তাদের নিকট জান্নাতী খাবার পৌঁছে যায়।” (আহমাদ ১/২৬৬, তাবারী ৭/৩৮৭) এ হাদীসটির বর্ণনা ধারা উত্তম। হাদীসটির বর্ণনা থেকে প্রতীয়মান হচ্ছে যে, শহীদদের মধ্যে প্রকারভেদ রয়েছে। তাদের কেহ জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবেন এবং কেহ কেহ জান্নাতের দরজার কাছে প্রবাহিত নদীর কাছে অবস্থান করবেন। আবার এও হতে পারে যে, সমস্ত শহীদগণের আত্মা বা রূহ জান্নাতের এ নদীর কাছে একত্রিত করা হয় এবং রাত্রি-দিন তাদেরকে খাদ্য প্রদান করা হয়। আল্লাহই এ ব্যাপারে অধিক ভাল জানেন। ইমাম আহমাদ (রহঃ) “মুমিনদের জন্য সুখবর" অধ্যায়ে অন্য একটি হাদীস বর্ণনা করেছেন যে, তাদের আত্মাসমূহ জান্নাতে ঘুরে বেড়াবে এবং জান্নাতের ফল থেকে আহার করবে । জান্নাতের আনন্দ উপভোগ করবে এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যে, নি'আমাতসমূহ তৈরী করে রেখেছেন তা দেখে আনন্দিত ও উৎফুল্লিত হবে। এ হাদীসটি সর্বজন স্বীকৃত এবং চার ইমামগণের তিন ইমাম একে গ্রহণ করেছেন। ইমাম আহমাদ (রহঃ) এ হাদীসটি মুহাম্মাদ ইব্ন ইদরীস আশ-শাফীঈ (রহঃ) থেকে, তিনি মালিক ইবৃন আনাস আল আশবুহি (রহঃ) থেকে, তিনি যুহরী (রহঃ) থেকে, তিনি আবদুর রাহমান ইব্ন কাব ইব্ন মালিক (েহঃ) থেকে বর্ণনা করেন যে, তার পিতা বলেন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ মু'মিন বান্দাদের আত্মাসমূহকে পাখি করে জান্নাতে গাছের শাখায় খাদ্য প্রদান করা হয়, যতদিন না কিয়ামাত দিবসে হবে । (আহমাদ ৩/৪৫৫) ড/৬/৬/.81111001118.00107
— صفحة ٢٣١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.