Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২৩০ পারা ৪ যে, আল্লাহ প্রশ্ন করতেই থাকবেন । তাই তারা বলে, “হে আমাদের রাব্ব! আমরা চাই যে, আমাদের আত্মাগুলি আপনি আমাদের দেহে ফিরিয়ে দিন। আমরা আবার দুনিয়ায় গিয়ে আপনার পথে যুদ্ধ করব এবং শহীদ হব" | তখন জানা হয়ে যায় যে, তাদের আর কোন জিনিসের প্রয়োজন নেই । তখন এ প্রশ্ন করা হতে আল্লাহ তা'আলা বিরত থাকেন । (মুসলিম ৩/১৫০২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “যারা মারা যায় এবং আল্লাহর নিকট উত্তম স্থান লাভ করে তারা কখনও দুনিয়ায় ফিরে আসা পছন্দ করেনা। কিন্তু শহীদগণ এ আকাংখা করে যে, তাদেরকে যেন পৃথিবীতে দ্বিতীয়বার ফিরিয়ে দেয়া হয় এবং তারা আবার আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হতে পারে। কেননা তারা স্বচক্ষে শাহাদাতের মর্যাদা দেখেছে'। (আহমাদ ৩/১২৬, মুসলিম ১৮৭৭) মুসনাদ আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “তোমাদের ভাইদেরকে যখন উহুদের যুদ্ধে শহীদ করা হয় তখন আল্লাহ তাআলা তাদের আত্মাগুলিকে সবুজ পাখিসমূহের দেহের মধ্যে নিক্ষেপ করে এবং আরশের ছায়ার নীচে লটকানো প্রদীপের মধ্যে আরাম ও শান্তি লাভ করে। যখন পানাহারের এরূপ উত্তম জিনিস তারা প্রাপ্ত হয় তখন বলতে থাকে, “আমাদের জগতবাসী ভাইয়েরা যদি আমাদের উত্তম সুখভোগের সংবাদ পেত তাহলে তারা জিহাদ হতে মুখ ফিরিয়ে নিতনা এবং আল্লাহর পথে যুদ্ধ করতে অস্বীকার করতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঃ “তোমরা নিশ্চিত থাক। আমি জগতবাসীকে এ সংবাদ পৌঁছে দিব।' তাই আল্লাহ তাআলা এ আয়াতগুলি অবতীর্ণ করেন। (আহমাদ ১/২৬৫) কাতাদাহ (রহঃ), রাবী ইবন আনাস (রহঃ) এবং যাহহাকও (রহঃ) বলেন যে, এ আয়াতটি উহুদ যুদ্ধে অংশ নেয়া শহীদগণের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। (তাবারী ৭/৩৮৯, ৩৯০) আবু বাকর ইব্‌ন মিরদুওয়াই (রহঃ) যাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, যাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখে বলেন ঃ “হে যাবির! তোমার কি হয়েছে যে, আমি তোমাকে চিন্তিত দেখছি? আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমার পিতা শহীদ হয়েছেন এবং তার উপর অনেক খাণের বোঝা রয়েছে। তা ছাড়া আমার বহু ছোট ভাই-বোনও রয়েছে। তিনি বললেন ৪ ড/৬/৬/.81117001118.00107

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।