(001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২২০ পারা ৪ উপটৌকন পাঠায় কি না। যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে সেই সন্তার শপথ! তোমাদের মধ্যে যে কেহ ওর মধ্য হতে কোন কিছু গ্রহণ করবে, কিয়ামাতের দিন সে ওটা স্কন্ধে বহন করে আগমন করবে । উট হলে চীৎকার করবে, গরু হলে হাম্বা রব করবে এবং ছাগল হলে ভ্যা ভ্যা শব্দ করবে ।' অতঃপর তিনি স্বীয় হস্ত দয় এত উচু করেন যে, তার বগলের সাদা অংশ চোখে পড়ে যায় এবং তিনবার বলেন, “হে আল্লাহ! আমি কি পৌছে দিয়েছি? হিসাম ইব্ন উরওয়াহ (রহঃ) এর সাথে আরও যোগ করেন যে, আবু হুমাইদ (রাঃ) বলেন £ আমি আমার নিজ চোখে তাকে দেখেছি, আমি আমার নিজ কানে তাকে বলতে শুনেছি এবং যায়িদ ইব্ন সাবিতকে (রাঃ) জিজ্ঞেস করেছি। (আহমাদ ৫/৪২৩, বুখারী ২৫৯৭, ৭১৭৪; মুসলিম ১৮৩২) জামেউত তিরমিযীতে রয়েছে, মুআয্ ইব্ন জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আমাকে ইয়ামেনে প্রেরণ করেন। আমি সেখানে গমন করার প্রস্তুতি নিলে তিনি আমাকে ডেকে পাঠান। আমি তার নিকট ফিরে এলে তিনি আমাকে বলেন ৪ “আমি শুধুমাত্র এ কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি যে, আমার অনুমতি ছাড়া যেটা গ্রহণ করবে তা আত্মসাৎ এবং প্রত্যেক আত্মসাৎকারী তার আত্মসাৎকৃত জিনিস নিয়ে কিয়ামাতের দিন উপস্থিত হবে। এ টুকুই আমার বলার ছিল। যাও, নিজ কাজে নিয়োজিত হও ।' (তিরমিযী ৪/৫৬৪) ইমাম তিরমিযী (েহঃ) হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুসনাদ আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একদা সাহাবীগণের সামনে দীড়িয়ে বিশ্বাসঘাতকতা ও আত্মসাৎ করণের বর্ণনা দেন এবং ওর বড় বড় পাপ ও শাস্তির কথা বর্ণনা করে তাদেরকে ভয় প্রদর্শন করেন। অতঃপর তিনি বললেন £ আমি ইহা চাইনা যে, তোমাদের কেহ কিয়ামাত দিবসে এমনভাবে উথ্থিত হবে যে, সে তার কীধে উট বহন করে উঠবে যে, বিকট শব্দ করতে থাকবে আর এ লোক বলতে থাকবে £ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্সাম! আমার জন্য সুপারিশ করুন। আমি তখন বলব £ তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবনা, কারণ আমি তোমার কাছে আন্নাহর বাণী পৌছে দিয়েছিলাম । আমি তোমাদের কেহকে এমন অবস্থায় কিয়ামাত দিবসে উথ্থিত হতে দেখতে চাইনা যে, তার ঘাড়ে ঘোড়া বহন করে উথ্থিত হবে এবং এ ঘোড়াটি হেষা রব করতে থাকবে এবং এ লোকটি বলতে থাকবে ঃ হে আন্মাহর রাসূল! আমার জন্য সুপারিশ করুন। আমি তখন বলব ঃ ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।