(001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২১৮ পারা ৪ তৃতীয়াংশ প্রদানের অঙ্গীকারে বিরুদ্ধ দলের সাথে সন্ধি করা হবে কি? সা'দ ইব্ন উবাদাহ (রাঃ) এবং সা'দ ইব্ন মুআজ (রাঃ) এটা অস্বীকার করেন এবং তিনিও এ পরামর্শ গ্রহণ করেন ও সন্ধি করা থেকে বিরত থাকেন। অনুরূপভাবে হুদায়বিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ পরামর্শ নেন যে, মুশরিকদেরকে আক্রমণ করা হবে কি? তখন আবু বাকর সিদ্দীক (রাঃ) বলেন ঃ “আমরা যুদ্ধ করতে আসিনি । উমরাহ পালন করাই আমাদের উদ্দেশ্য' ৷ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এটাও স্বীকার করে নেন। এ রকমই যখন মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিণী আয়িশা সিদ্দীকার (রাঃ) উপর অপবাদ দেয় তখন তিনি বলেন ঃ “হে মুসলিম ভাইসব! যেসব লোক আমার স্ত্রীর দুর্নাম করছে তাদের ব্যাপারে আমি কি করতে পারি, তোমরা আমাকে পরামর্শ দাও । আল্লাহর শপথ! আমার জানামতে তো আমার স্ত্রীর কোন দোষ নেই । আর যে লোকটির সাথে অপবাদ দিচ্ছে, আল্লাহর শপথ! সেও তো আমার মতে ভাল লোকই বটে । আয়িশাকে (রাঃ) পৃথক করণের ব্যাপারে তিনি আলী ও উসামার (রাঃ) পরামর্শ গ্রহণ করেন । মোট কথা, যুদ্ধ সম্বন্ধীয় কাজে এবং অন্যান্য কাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সাহাবীগণের সঙ্গে পরামর্শ করতেন । সুনান ইবৃন মাজাহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিমের ঘোষণাও বর্ণিত আছে £ 'যার নিকট পরামর্শ গ্রহণ করা যায় সে একজন বিশ্বস্ত ব্যক্তি।' (আবু দাউদ ৫/৩৪৫, তিরমিযী ৮/১০৯) ইমাম তিরমিযী (রহঃ) বর্ণনা করার পর বলেছেন যে, এটি হাসান। সঠিক সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর উপর নির্ভর করতে হবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন £ 05 ১7515 40 যখন তোমরা কোন কাজের পরামর্শ গ্রহণের পর ওটা সম্পন্ন করার দৃঢ় সংকল্প করে ফেল তখন মহান আল্লাহর উপর নির্ভর কর, আল্লাহ তা'আলা নির্ভরশীলদেরকে ভালবাসেন ।” অতঃপর দ্বিতীয় আয়াতের ঘোষণা ঠিক এ রূপই যা পূর্বে বর্ণিত হয়েছে। তা হচ্ছে 8 কিন লা ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।