Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ২০৭ পারা ৪ কাপতে কাপতে ঘোড়া হতে পড়ে যায়। আঘাত প্রাপ্ত স্থান হতে রক্তও বের হয়নি, অথচ তার অবস্থা এই ছিল যে, সে আতংকিত হয়ে পড়েছিল। তার লোকেরা তাকে উঠিয়ে সেনাবাহিনীর নিকট নিয়ে যায় এবং সান্তনা দিতে থাকে যে, বেশি আঘাত তো লাগেনি, তুমি এত কাপুরুষতা প্রদর্শন করছ কেন? অবশেষে সে তাদের বিদ্ধুপে বাধ্য হয়ে বলে, “আমি শুনেছি যে, রাসূলুল্লাহ সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “আমি উবাইকে হত্যা করব।' তোমরা এটা নিশ্চিতরূপে জেনে রেখ যে, আমি অবশ্যই বাচবনা। এটা তোমরা মনে করনা যে, এ সামান্য আচড়ে কি হতে পারে? যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! যদি সারা আরাববাসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিজ হাতের এ সামান্য আঘাত লাগত তাহলে সবাই ধ্বংস হয়ে যেত।' এরকম অস্থিরভাবে ছটফট করতে করতে সেই পাপিষ্ঠের প্রাণবায়ু নির্গত হয়ে জাহান্নামে চলে যায় । ০০৫১ অভিশাপ জাহানামীদের জন্য! সূরা মূল্ক, ৬৭ 8 ১১) এ হাদীসটি মুসা ইব্‌ন উকবাহ (রহঃ) যুহরী রেহঃ) হতে এবং তিনি সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণনা করেছেন। সহীহ বুখারীতে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মুখমগ্জল আহত হয়, সামনের দীত ভেঙ্গে যায় এবং মস্তকের শিরন্ত্রাণ পড়ে যায়। ফাতিমা (রাঃ) রক্ত ধৌত করছিলেন এবং আলী (রাঃ) ঢালে করে পানি এনে ক্ষতস্থানে নিক্ষেপ করছিলেন । যখন দেখেন যে, রক্ত কোন কোনক্রমেই বন্ধ হচ্ছেনা তখন ফাতিমা (রাঃ) মাদুর পুড়িয়ে ওর ছাই ক্ষতস্থানে লাগিয়ে দেন। ফলে রক্ত বন্ধ হয়ে যায়। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ "আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ প্রদান করলেন । ইবন আব্বাস (রাঃ) বলেন £ এক দুঃখ তো পরাজয়ের দুঃখ, যখন এটা প্রচারিত হয়ে পড়ে যে, আল্লাহ না করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম শহীদ হয়েছেন। দ্বিতীয় দুঃখ হচ্ছে বিজয়ী বেশে মুশরিকদের পর্বতের উপর আরোহণ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন £ “তাদের জন্য এ উচ্চতা বাঞ্ছনীয় ছিলনা ।' আবদুর রাহমান ইবন আউফ (রাঃ) বলেন ঃ প্রথম দুঃখ হচ্ছে পরাজয়ের দুঃখ এবং দ্বিতীয় দুঃখ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের শহীদ হওয়ার সংবাদ । এ দুঃখ প্রথম দুঃখ অপেক্ষা অধিক ছিল ।' অনুরূপভাবে এক ড/৬/৬/.81117001118.00107

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।