Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ & আলে ইমরান ২০৬ পারা ৪ তোমরা আমার দিকে এসো ।” এ ঘটনারই বর্ণনা এ আয়াতে রয়েছে। ইব্‌ন আব্বাস (রাঃ), কাতাদাহ (রহঃ), রাবী ইবৃন আনাস (রহঃ) এবং ইব্‌ন যায়িদও (রহঃ) অনুরূপ বলেছেন। (তাবারী ৭/৩০৩) আনসার ও মুহাজিরগণ রাসূলকে (সাঃ) রক্ষার জন্য বুহ্য সৃষ্টি করেছিলেন সহীহ বুখারীতে রয়েছে যে, কায়েস ইব্ন আবী হাধিম (রাঃ) বলেন £ আমি দেখতে পেলাম যে, তালহা (রাঃ) তার যে হাতখানা ভালরপে ব্যবহার করছিলেন তাও অচল হয়ে গিয়েছিল।” এ হাত দিয়ে তিনি রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আড়াল করে রাখছিলেন। আবু উসমান ইব্‌ন নাহদী (রেহঃ) বলেন, উহুদের যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধ করছিলেন তখন তালহা ইব্‌ন উবাইদুল্লাহ (রোঃ) এবং সা"দ (রাঃ) তার পাশে উপস্থিত ছিলেন । (বুখারী ৪০৬০, মুসলিম ২৪১৪) সাঈদ ইবৃন মুসাইয়িব (রহঃ) বলেন যে, ইবৃন আবী ওয়াক্কাস (রাঃ) বলেন ৪ উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম স্বীয় তৃণ হতে সমস্ত তীর আমার নিকট ছড়িয়ে দেন এবং বলেন £ “তোমার উপর আমার মা-বাবা উৎসর্গ হোন। নাও, নিক্ষেপ করতে থাক ।” তিনি আমাকে উঠিয়ে দিচ্ছিলেন এবং আমি লক্ষ্য করে করে মুশরিকদেরকে মেরে চলছিলাম। সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ডানে-বামে এমন দু'জন লোককে দেখেছিলাম যারা প্রাণপণে যুদ্ধ করছিলেন এবং ধাদেরকে আমি ওর পূর্বেও কখনও দেখিনি এবং পরেও দেখিনি ।' এ দু'জন ছিলেন জিবরাঈল (আঃ) ও মিকাঈল (আঃ)। (বুখারী ৪০৫৪, ৪০৫৫; মুসলিম ২৩০৬) মাক্কায় উবাই ইব্‌ন খালফ শপথ করে বলেছিল, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করব ।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট এ সংবাদ পৌছলে তিনি বলেন, “সে তো নয় বরং ইনশাআল্লাহ আমিই তাকে হত্যা করব ।' উহদের যুদ্ধে সেই দুরাচার আপাদমস্তক লৌহ বর্ম পরিহিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দিকে অগ্রসর হয় এবং বলতে বলতে আসে ৪ “যদি মুহাম্মাদ বেঁচে যান তাহলে আমি নিজেকেই ধ্বংস করে দিব'। এদিকে মুসআব ইব্‌ন উমায়ের (রোঃ) এ দুরাচারের দিকে অগ্রসর হন। তার সারা দেহ লৌহবর্মে আবৃত ছিল। শুধুমাত্র কপালের সামান্য অংশ দেখা যাচ্ছিল। তিনি এ স্থান লক্ষ্য করে স্বীয় বর্শা দ্বারা সামান্য আঘাত করেন। তা ঠিক লক্ষ্যস্থলেই লেগে যায়। এর ফলে সে ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।