Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ২০৪ পারা ৪ থেকে আক্রমণ করে। ফলে সন্তরজন মুসলিম শহীদ হন। আবু সুফিয়ান একটি পাহাড়ের উপর দীড়িয়ে বলেন $ “মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আছে কি? আবু বাকর কি বিদ্যমান আছে? উমার জীবিত আছে কি'? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নির্দেশক্রমে সবাই নীরব থাকেন। তখন তিনি আত্মহারা হয়ে বলতে থাকেন ঃ “এরা সবাই আমাদের তরবারীর ঘাটে অবতরণ করেছে। এরা জীবিত থাকলে অবশ্যই উত্তর দিত।” তখন উমার (রাঃ) অধৈর্য হয়ে বলে উঠেন ৫ “হে আল্লাহর শক্র! তুমি মিথ্যাবাদী । আল্লাহর ফযলে আমরা সবাই বিদ্যমান রয়েছি এবং তোমাকে ধ্বংসকারী আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন ।' আবু সুফিয়ান বলল £ হে হুবল, তুমি মহান! ইহা শুনে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীগণকে তার প্রতিউত্তর দিতে বললেন। তারা জিজ্ঞেস করলেন £ আমরা কি বলব? তিনি বললেন ঃ বল, আল্লাহই মহান এবং তিনিই সবার উপরে । আবু সুফিয়ান বলল £ আমাদের উজ্জা রয়েছে এবং তোমাদের উজ্জা নেই। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন $ তোমরা তার উত্তর দাও। তারা বললেন ৪ আমরা জবাবে কি বলব? তিনি বললেন £ বল, আল্লাহই আমাদের রক্ষাকারী, তোমাদের কোন রক্ষক নেই। আবু সুফিয়ান বলল £ বদরের যুদ্ধের বদলা আজ আমরা নিয়ে নিলাম, এবং যুদ্ধে অংশ গ্রহণকারীদের পয়িক্রমে জয়- পাবে; যদিও আমি আমার লোকদেরকে এটা করতে বলিনি, কিন্ত আমি তাদের এ কাজে অনুতপ্তও নই । (ফাতহুল বারী ৭/৪০৫) সীরাতে ইব্‌ন ইসহাকে রয়েছে, যুবাইর ইব্ন আওয়াম (রাঃ) বলেন £ “আমি স্বয়ং দেখেছি যে, মুশরিকরা মুসলিমদের প্রথম আক্রমণেই পালাতে আরম্ভ করে, এমনকি তাদের নারীরা যেমন হিন্দা প্রভৃতি কাপড় উঁচু করে দ্রুত দৌড়াতে থাকে । কিন্ত এরপরে যখন তীরন্দাজগণ কেন্দ্রস্থল পরিত্যাগ করে এবং কাফিরেরা একত্রিত হয়ে পিছন দিক হতে আমাদেরকে ভীষণভাবে আক্রমণ করে ও একজন সশব্দে ঘোষণা করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম শহীদ হয়েছেন তখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে যায়। নচেৎ আমরা তাদের পতাকা বাহক পর্যন্ত পৌছে গিয়েছিলাম এবং তার হাত হতে পতাকা নীচে পড়ে গিয়েছিল। কিন্ত উমরা' বিনতে আলকামা হারেসিয়্যা” নায়ী এক মহিলা ওটা উঠিয়ে নিয়েছিল এবং কুরাইশরা পুনরায় একত্রিত হয়েছিল । ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।