001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ১৮৯ পারা ৪ “যখন কোন ব্যক্তি কোন পাপ কাজ করে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সামনে হাযির হয়ে বলে ঃ “হে আমার রাব্ব! আমার দ্বারা পাপ কাজ সাধিত হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন।' তখন আল্লাহ তাআলা বলেন ঃ “আমার বান্দা যদিও পাপ কাজ করেছে, কিন্ত তার বিশ্বাস রয়েছে যে, তার রাব্ৰ তাকে পাপের কারণে ধরতেও পারেন, আবার ক্ষমা করতেও পারেন, আমি আমার এ বান্দার পাপ ক্ষমা করে দিলাম ।” সে আবার পাপ করে ও তাওবাহ করে, আল্লাহ তা'আলা এবারেও ক্ষমা করেন। সে তৃতীয়বার পাপ করে ও তাওবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তৃতীয়বারও ক্ষমা করেন। সে চতুর্থবার পাপ করে ও তাওবাহ করে তখন আল্লাহ তা“আলা ক্ষমা করে বলেন ঃ “আমার বান্দা এখন যা ইচ্ছা আমল করুক" । (আহমাদ ২/২৯৬, ফাতহুল বারী ১৩/৪ ৭৪) আনাস ইব্ন মালিক (রাঃ) বলেন যে, ইহাই সেই কল্যাণময় আয়াত (৩ ৪ ১৩৫) যা অবতীর্ণ হওয়ার সময় ইবলীস কাদতে শুরু করেছিল। (আবদুর রা্যাক ১/১৩৩) ইবলীস পাপের মাধ্যমে মানুষকে ধ্বংস করতে চায় এবং তার নিজের ধ্বংস রয়েছে 'লা ইলাহা ইল্লাললাহ' পাঠে ও ক্ষমা প্রার্থনায় । হঠকারিতা না করার ভাবার্থ এই যে, তাওবাহ না করেই সে পাপ কাজকে আকড়ে ধরে থাকেনা । কয়েকবার পাপ কাজে লিপ্ত হয়ে পড়লে কয়েকবার ক্ষমা প্রার্থনা করে থাকে । এরপরে আল্লাহ তাআলা বলেন, “তারা জানে ।” অর্থাৎ তারা জানে যে, আল্লাহ তা'আলা তাওবাহ কবৃলকারী। মুজাহিদ (রহঃ) এবং আবদুল্লাহ ইব্ন উবাইদ ইব্ন উমাইর (রহঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে, যে তাওবাহ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যেমন অন্য জায়গায় রয়েছে ঃ -০১৪০০&টগা 0৮0 হি তারা কি এটা অবগত নয় যে, আল্লাহই নিজ বান্দাদের তাওবাহ কবুল করেন? (সুরা তাওবাহ, ৯ ৪ ১০৪) অন্য স্থানে রয়েছে £ (৯5108 ঝা ০৪৭ ৯১ $ 25445548521 02496 এবং যে কেহ দুক্র্ম করে অথবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার র করে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় দেখতে পাবে। (সুরা নিসা, ৪ £ ১১০) অতঃপর আল্লাহ তাআলা বলেন £ “তাদের এ সব সৎকাজের পুরস্কার হবে তাদের প্রভুর পক্ষ হতে ক্ষমা, আর এমন উদ্যানসমূহ যেগুলির তলদেশ দিয়ে ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।