Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ & আলে ইমরান ১৮৮ পারা ৪ এবং জাহান্নামের কাজ সহজ । সৎ এ ব্যক্তি যে গপ্তগোল হতে বেঁচে যায়। কোন মাত্রাকে পান করে নেয়া আল্লাহ তা'আলার কাছে ততো পছন্দনীয় নয় যত পছন্দনীয় ক্রোধের মাত্রাকে পান করে নেয়া। এরপ ব্যক্তির অন্তরে ঈমান দৃঢ়ভাবে বসে যায়।' (আহমাদ ১/৩২৭) এ হাদীসটির বর্ণনা ধারা উত্তম এবং বর্ণনাকারীদের মধ্যে কোন অগ্রহণযোগ্য ব্যক্তি নেই। ইমাম আহমাদ (রহঃ) অন্যত্র বর্ণনা করেন যে, সাহল ইব্‌ন মুয়াজ ইব্‌ন আনাস (রহঃ) বলেন যে, তার পিতা বলেছেন, রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ বান্দা কর্তৃক নিজকে সংযত করার চেয়ে ভাল আর কোন উদাহরণ নেই। তাকে আল্লাহ তা'আলা সমস্ত মাখলুকের সামনে ডেকে অধিকার প্রদান করবেন যে, সে যে কোন হুরকে ইচ্ছা মত পছন্দ করতে পারে" । (আহমাদ ৩/৪৩৮, ৪৪০; আবু দাউদ ৫/১৩৭, তিরমিযী ৬/১৩৯, ইব্‌ন মাজাহ ২/১৪০০) ইমাম তিরমিযী (রহঃ) একে হাসান গারীব বলেছেন । ইবন মারদুয়াই (রহঃ) ইব্‌ন উমার (রাঃ) থেকে আর একটি হাদীস বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ বান্দা কর্তৃক নিজকে সংযত রাখার ক্ষমতা আয়ত্ত করার চেয়ে উত্তম কাজ আর নেই । যে বান্দা তা করতে পারবে সে আল্লাহর চেহারা দেখার সৌভাগ্য লাভ করবে । (আহমাদ ২/২১৮, ইব্‌ন মাজাহ ২/১৪০১) এ বিষয়ের আরও বহু হাদীস রয়েছে । সুতরাং আয়াতের ভাবার্থ হল এই যে, তাদের ক্রোধ বাইরে প্রকাশ পায়না এবং তাদের পক্ষ হতে লোকের প্রতি কোন অন্যায় করা হয়না । বরং তারা উত্তেজনাকে দমিয়ে রাখে । আর তারা আল্লাহকে ভয় করে সাওয়াবের আশায় সমস্ত কাজ আল্লাহ তা'আলার উপর সমর্পণ করে। তারা মানুষের অপরাধ ক্ষমা করে দেয়। আত্যাচারীদের অত্যাচারের প্রতিশোধ তারা গ্রহণ করেনা । একেই বলে অনুগ্রহ এবং এরূপ অনুগ্বহশীল বান্দাকেই আল্লাহ তা'আলা ভালবাসেন । হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্নাম বলেছেন ঃ “তিনটি কথার উপর আমি শপথ গ্রহণ করছি £ (১) সাদাকাহ দ্বারা সম্পদ হাস পায়না, (২) মানুষের অপরাধ ক্ষমা করার মাধ্যমে মানুষের সম্মান বেড়ে যায় এবং (৩) আল্লাহ তাআলা বিনয় প্রকাশকারীর মর্যাদা বাড়িয়ে দেন।' (আহমাদ ৪/২৩১) এরপর আল্লাহ তা'আলা বলেন যে, তারা পাপ কাজ করার পর তৎক্ষণাৎ আল্লাহ তা“আলাকে স্মরণ করে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করে। মুসনাদ আহমাদে আবু হুরাইরাহ (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ ড/৬/৬/.81117001118.00107

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।