Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ১৮৭ পারা ৪ 25551555409 904 বি এ যারা রাতে ও দিনে, গোপনে ও এঁকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে । (সূরা বাকারাহ, ২ ঃ ২৭৪) কোন কিছু তাদেরকে আল্লাহর আনুগত্য হতে বিরত রাখতে পারেনা । তারা তার নির্দেশক্রমে তার সৃষ্টজীবের উপর অনুগ্হ করে থাকে । এমন কি তারা তাদের ক্রোধ পর্যন্তও প্রকাশ করেনা । হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “এ ব্যক্তি বীর পুরুষ নয় যে কেহকে মন্তুযুদ্ধে পরাস্ত করে, বরং প্রকৃতপক্ষে এ ব্যক্তি বীর পুরুষ যে ক্রোধের সময় ক্রোধ দমন করতে পারে ।' (আহমাদ ২/২৩৬, ফাতহুল বারী ১০/৫৩৫, মুসলিম ৪/২০১৪) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সান্রান্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জনগণকে জিজ্ঞেস করেন $ঃ “তোমাদের মধ্যে এমন কেহ আছে কি যার নিকট তার উত্তরাধিকারীর সম্পদ নিজের সম্পদ অপেক্ষা বেশি প্রিয় হয়? জনগণ বলেন £ “হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে এমন কেহই নেই ।” তখন রাসূলুল্লাহ সান্রান্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ আমি তো দেখেছি যে, তোমরা তোমাদের নিজস্ব সম্পদ অপেক্ষা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকেই বেশি পছন্দ করছ! কেননা প্রকৃতপক্ষে তোমাদের নিজস্ব সম্পদতো ওটাই যা তোমরা তোমাদের জীবদ্দশায় আল্লাহ তাআলার পথে ব্যয় করে থাক, যা তোমরা ছেড়ে যাও তা তো তোমাদের সম্পদ নয়, বরং তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ । আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ কম করা এবং জমা বেশি রাখা ওরই প্রমাণ যে, তোমরা ভালবাস ।' অতঃপর তিনি বলেন £ “তোমরা কোন্‌ লোককে বীর পুরুষ মনে কর? জনগণ বলেন ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! এ ব্যক্তিকে (আমরা বীর পুরুষ মনে করি) যাকে কেহ মল্পযুদ্ধে নীচে ফেলতে পারেনা ।” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ না, বরং প্রকৃতপক্ষে শক্তিশালী বীর পুরুষ এ ব্যক্তি যে ক্রোধের সময় নিজকে সামলে নিতে পারে । তারপর তিনি বলেন ৪ “তোমরা নিঃসন্তান কাকে বল? জনগণ বলেন £ “যাদের কোন সন্তান-সন্ততি নেই।' তিনি বলেন ঃ “না, বরং নিঃসন্তান এ ব্যক্তি যার সামনে তার কোন সন্তান মারা যায়নি" । (মুসলিম) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “যে ব্যক্তি কোন দরিদ্রকে অবকাশ দেয় কিংবা তার খণ ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে জাহান্নাম হতে মুক্ত করে থাকেন । হে জনমণ্লী! জেনে রেখ যে, জান্নাতের কাজ খুব কঠিন ড/৬/৬/.81117001118.00107

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।