Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ৩ & আলে ইমরান ১৭৬ পারা ৪ স্থাপন করেন এবং অন্যান্য কাজ-কর্ম শুরু হয় শনিবার। যাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বলেন $ “আয়াতটি আমাদের সম্বন্ধে অর্থাৎ বানূ হারিসা ও বানূ সালামাহ গোত্রদ্বয় সম্বন্ধে অবতীর্ণ হয়। আমাদেরকে বলা হয়, “তোমরা দু"টি দল কাপুরুষতা প্রদর্শনের ইচ্ছা করেছিলে । এতে আমাদের একটি দুর্বলতার বর্ণনা রয়েছে বটে, কিন্তু এ আয়াতটিকে আমাদের পক্ষে অতি উত্তম বলে মনে করি। কেননা এ আয়াতে এও বলা হয়েছে যে, আল্লাহ এ দলদয়ের পৃষ্ঠপোষক ছিলেন। (ফাতহুল বারী ৮/৬৩, মুসলিম ৪/১৯৪৮) স্মরণ করিয়ে দেয়া হয় অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ 1১259 ১১৭ 40৮০০ এএ) আমি তোমাদেরকে বদরের যুদ্ধেও বিজয়ী করেছি, অথচ তোমরা অতি অল্পসংখ্যক ছিলে এবং তোমাদের আসবাবপত্রও ছিল অতি নগণ্য। বদরের যুদ্ধ হিজরী দ্বিতীয় সনের ১৭ রামাযানুল মুবারাক রোজ শুক্রবার সংঘটিত হয়। এ দিনকেই 'ইয়াওমুল ফুরকান" বা পৃথককারী দিন বলা হয়। সেই দিন ইসলাম ও মুসলিমদের বিজয় ও সম্মান লাভ হয় এবং শির্ক ধ্বংস হয়ে যায়, শির্কের স্থান বিধ্বস্ত হয়। অথচ সেই দিন মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশ তেরজন। তাদের নিকট ছিল মাত্র দু”টি ঘোড়া, সত্তরটি উট এবং অবশিষ্ট সবাই পায়ে হেটে যুদ্ধ করেছিলেন। অস্ত্রশস্ত্র এত অল্প ছিল যে, যেন ছিলইনা। পক্ষান্তরে শক্রর সংখ্যা ছিল সে দিন মুসলিমদের তিনগুণ, নয় শত থেকে এক হাজারের কিছু কম ছিল। তারা সবাই ছিল বর্ম পরিহিত। তাদের প্রয়োজনের অতিরিক্ত ছিল অস্ত্রশস্ত্র এবং যথেষ্ট সংখ্যক শিক্ষাপ্রাপ্ত ঘোড়া । তারা এত বড় বড় ধনী ছিল যে, তাদের নিকট স্বর্ণের অলংকার ছিল । এ অবস্থায় মহান আল্লাহ স্বীয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সম্মান ও বিজয় দান করেন । তিনি স্বীয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ও তার সঙ্গীদের মুখ উজ্জ্বল করেন এবং শাইতান ও তার সঙ্গীদেরকে লাঞ্কিত ও অপমানিত করেন। উপরোক্ত আয়াতে আল্লাহ স্বীয় মু'মিন বান্দাদেরকে ও জান্নাতী সৈন্যদেরকে তার অনুগহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, “তোমাদের সংখ্যার স্বল্পতা ও বাহ্যিক আসবাবপত্রের অবিদ্যমানতা সত্তেও তিনি তোমাদেরকে জয়যুক্ত করেছেন, যেন তোমরা জানতে পার যে, বিজয় লাভ বাহ্যিক আড়ূম্বর ও জীকজমকের উপর নির্ভর করেনা ।” এ জন্যই দ্বিতীয় আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন,_হুনাইনের যুদ্ধে তোমরা বাহ্যিক ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।