001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ১৭৫ পারা ৪ “আমি নির্দেশ না দেয়া পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবেনা ।' রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম অবশেষে ৭০০ জনের সেনা বাহিনী নিয়ে যুদ্ধ শুরু করেন। আমর ইবন আউফ গোত্রের আবদুল্লাহ ইব্ন যুবাইরের (রাঃ) নেতৃত্বে ৫০ জনের একটি তীরন্দাজ বাহিনী গঠন করেন। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ তোমাদের থেকে অশ্ব বাহিনীকে অন্যত্র সরিয়ে নাও এবং খেয়াল রাখবে যে, অপর দিক থেকে তোমাদেরকে আক্রমণ করা হতে পারে । আমরা যদি বিজয়ী হই অথবা পরাজিত হই তথাপিও তোমরা তোমাদের স্থান পরিত্যাগ করবেনা । যদি তোমরা দেখতে পাও যে, পাখি আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তবুও তোমরা তোমাদের স্থান ত্যাগ করবেনা । এসব সুব্যবস্থা করার পর স্বয়ং তিনিও প্রস্তুত হয়ে যান। তিনি দুটি লৌহবর্ম পরিধান করেন । মুসআব ইব্ন উমায়েরকে (রাঃ) তিনি পতাকা প্রদান করেন। এদিন কয়েকজন বালককেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সেনাবাহিনীর মধ্যে দেখা যায়। এ ক্ষুদে সৈনিকেরাও আল্লাহর পথে প্রাণ দেয়ার জন্য প্রস্তুত ছিল। অন্যান্য বালকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে নেননি। পরিখার যুদ্ধে তাদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছিল । পরিখার যুদ্ধ উহুদ যুদ্ধের দু'বছর পরে সংঘটিত হয়েছিল। কুরাইশ সেনাবাহিনী অত্যন্ত জীকজমকের সাথে মুকাবিলায় এগিয়ে আসে । তাদের সৈন্য খ্য ছিল তিন হাজার । তাদের সঙ্গে দু'শটি সুসজ্জিত অশ্ব যেগুলো সময়ে কাজে আসতে পারে বলে সঙ্গে রাখা হয়েছিল। তাদের ডান অংশে ছিলেন খালিদ ইব্ন ওয়ালিদ এবং বাম অংশে ছিলেন ইকরিমাহ ইব্ন আবূ জাহল (এরা দু'জন পরে মুসলিম হয়েছিলেন)। তাদের পতাকা বাহক ছিল বানু আবদুদ্দার গোত্র । অতঃপর যুদ্ধ আরন্ত হয়। যুদ্ধের বিস্তারিত ঘটনাবলী এ সম্পকীয়ি আয়াতগুলির তাফসীরের সঙ্গে ইনশাআল্লাহ ক্রমাগত বর্ণিত হতে থাকবে । মোট কথা, এ আয়াতে ওরই বর্ণনা হচ্ছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাদীনা হতে বের হয়ে সৈন্যগণকে যুদ্ধের যথাস্থানে নিযুক্ত করতে থাকেন । সৈন্যশ্রেণীর ডান বাহু ও বাম বাহু নির্ধারণ করেন। আল্লাহ তাআলা সমস্ত কথা শুনে থাকেন এবং তিনি সকলের অন্তরের কথা জানেন। বর্ণনাসমূহে রয়েছে যে, শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের জন্য মাদীনা হতে বের হন। কুরআন কারীম ঘোষণা করছে, “হে নাবী! বিশ্বাসীদেরকে যুদ্ধার্থে যথাস্থানে সংস্থাপিত করার জন্য তুমি প্রভাতেই পরিজন হতে বের হয়েছিলে।” তাহলে ভাবার্থ এই যে, শুক্রবার বের হয়ে তিনি শিবির ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।