Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ১৭৪ পারা ৪ সালাত শেষে মালিক ইব্‌ন আমরের (রাঃ) জানাযার সালাত আদায় করেন, তিনি ছিলেন বানী নাজ্জার গোত্রের অন্তর্ভুক্ত । অতঃপর তিনি জনগণকে পরামর্শ গ্রহণের উদ্দেশে বলেন ৪ “এ আক্রমণ প্রতিহত করার সর্বোত্তম পন্থা তোমাদের নিকট কি আছে? তখন আবদুল্লাহ ইবৃন উবাই (সর্বোচ্চ মুনাফিক) বলে 8 “আমাদের মাদীনার বাইরে যাওয়া উচিত নয়, যদি তারা এসে বাইরে অবস্থান করে তাহলে যেন জেলখানার মধ্যে পড়ে যাবে, আর যদি মাদীনার ভিতরে প্রবেশ করে তাহলে একদিকে রয়েছে আমাদের বীর পুরুষদের তরবারীসমূহ এবং অপর দিকে রয়েছে আমাদের তীরন্দাজদের লক্ষ্যত্রষ্টহীন তীরগুলি। আর যদি তারা এমনি ফিরে যায় তাহলে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েই ফিরে যাবে” কিন্ত তার মতের বিপরীত মত পেশ করেছিলেন এঁ সাহাবীবৃন্দ যারা বদর যুদ্ধে যোগদান করতে পারেননি । তীরা খুব জোর দিয়ে বলছিলেন যে, মাদীনার বাইরে গিয়ে প্রাণ খুলে কাফির শক্রদের মুকাবিলা করতে হবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বাড়ী গমন করেন এবং অস্ত্রশস্ত্র ্জিত হয়ে বেরিয়ে আসেন । তখন এ সাহাবীগণের ধারণা হয় যে, না জানি তারা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ইচ্ছার বিপরীত মাদীনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছেন। তাই তারা বলেন £ “হে আন্লাহ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্াম! যদি এখানে থেকেই যুদ্ধ করা ভাল মনে করেন তাহলে তাই করুন, আমাদের পক্ষ হতে কোন হঠকারিতা নেই” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ঃ 'নাবীর জন্য এটা শোভনীয় নয় যে, তিনি অন্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার পর তা খুলে ফেলবেন। এখন আমি আর ফিরে যেতে পারিনা । যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই সংঘটিত না হয়৷” ফাতহুল বারী) অতএব তিনি এক হাজার সাহাবীকে সাথে নিয়ে মাদীনার বাইরে বেরিয়ে পড়েন। “শাওত? নামক স্থানে পৌছার পর এ মুনাফিক আবদুল্লাহ ইব্‌ন উবাই বিশ্বাসঘাতকতা করে তার তিনশ' লোক নিয়ে ফিরে আসে এই অজুহাত দেখিয়ে যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার কোন উপদেশই শুনছেননা বলে সে অখুশি। সে এবং তার সহযোগীরা বলল £ আমরা যদি জানতাম যে, আপনি আজই যুদ্ধ শুরু করবেন তাহলে আপনার সাথে থাকতাম, কিন্তু মনে হচ্ছে আপনি আজ যুদ্ধ করবেননা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদের গ্রাহ্য না করে অবশিষ্ট সাতশ সাহাবীকে নিয়েই উহ্দ পর্বত অভিমুখে রওয়ানা হন। পর্বতকে পিছনে করে পর্বত উপত্যকায় তিনি সেনাবাহিনীকে নামিয়ে দেন এবং তীদের নির্দেশ দেন 8 ড/৬/৬/.81111001178.00107

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।