001716115 সুরা ৩ 8 আলে ইমরান ১৬৩ পারা ৪ সহীহ বুখারী ও মুসলিমে বর্ণনা করা হয়েছে যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) বলেন, রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “তোমরা সমস্ত জান্নাতবাসীর এক চতুর্থাংশ হবে এতে কি সন্তুষ্ট নও? তারা সন্তুষ্ট হয়ে আল্লাহ তা'আলার শ্রেষ্ঠতৃ বর্ণনা করেন। তিনি বলেন £ “তোমরা জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ হবে এতে কি তোমরা সন্তুষ্ট নও?" তারা পুনরায় সন্তষ্টি প্রকাশ করে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। তিনি তখন বলেন ঃ “আমি তো আশা রাখি যে, তোমরা হবে জান্নাতীদের অর্ধেক ।' (ফাতহুল বারী ১১/৩৮৫, মুসলিম ১/২০০) মুসনাদ আহমাদে রয়েছে যে, জান্নাতবাসীদের একশ" বিশটি সারি হবে, তনুধ্যে আশিটি সারি এ উম্মাতেরই হবে । (হাদীস নং ৫/৩৫৫) ইমাম আহমাদ রেহঃ) অন্য এক সূত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী রেহঃ) এবং ইমাম ইব্ন মাজাহও (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন। (আহমাদ ৫/৩৪৭, তিরমিযী ৭/২৫৬, ইব্ন মাজাহ ২/১৩৪) ইমাম তিরমিযী রেহঃ) হাদীসটিকে হাসান বলেছেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “আমরা পৃথিবীতে সর্বশেষে এসেছি এবং বিচার শেষে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। তাদেরকে আল্লাহর কিতাব পূর্বে দেয়া হয়েছে, আর আমাদেরকে কিতাব দেয়া হয়েছে পরে। যে বিষয়ে তারা মতভেদ করেছে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে সঠিক পন্থা অবলম্বনের তাওফীক প্রদান করেছেন। জুমুআর দিনও এরূপই যে, ইয়াহুদীরা আমাদের পিছনে রয়েছে, অর্থাৎ শনিবার এবং খুষ্টানরা তাদেরও পিছনে রয়েছে অর্থাৎ রবিবার ।' (বুখারী ৮৯৬, ৩৪৮৬, ৩৪৮৭; মুসলিম ৮৫৫) ইমাম মুসলিম (রহঃ) আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ (দুনিয়ায় আবির্ভাবের দিক দিয়ে) আমরা মুসলিমরা শেষ (জাতি), কিন্ত কিয়ামাত দিবসে আমরাই হব প্রথম । জান্নাতে প্রবেশের ব্যাপারে আমরাই হব অগ্রবর্তী... হাদীসের শেষ পর্যন্ত । (মুসলিম ৮৫৫) এগুলিই ছিল এ সব হাদীস যেগুলিকে আমরা এখানে বর্ণনা করতে চেয়েছিলাম । উম্মাতের উচিত, এখানে এ আয়াতের মধ্যে যতগুলি গুণাগ্ডণ রয়েছে সেগুলির উপর যেন দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকে। অর্থাৎ সৎ কাজের আদেশ দান, মন্দ কাজ হতে বাধা প্রদান এবং আল্লাহ তা'আলার উপর ঈমান আনয়ন। উমার ইব্ন খাত্তাব (রাঃ) স্বীয় হাজ্জে এ আয়াতটি পাঠ করে বলেন ঃ “যদি তোমরা এ আয়াতের প্রশংসার মধ্যে আসতে চাও তাহলে এ সমুদয় গুণও নিজেদের ভিতর ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।