Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ১৬২ পারা ৪ শ্রেষ্ঠ । আলী ইব্ন আবু তালিব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “আমি এ নি'আমাত প্রাপ্ত হয়েছি যা আমার পূর্বে কেহকেও দেয়া হয়নি।" জনগণ জিজ্ঞেস করেন £ “এ নি'আমাতগুলি কি? তিনি বলেন ৪ (১) “আমাকে প্রভাব প্রদান দ্বারা সাহায্য করা হয়েছে। (২) আমাকে পৃথিবীর চাবি প্রদান করা হয়েছে। (৩) আমার নাম আহমাদ রাখা হয়েছে। (8) আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে। (৫) আমার উম্মাতকে সমস্ত উম্মাত অপেক্ষা বেশি শ্রেষ্ঠত্‌ দান করা হয়েছে" । (আহমাদ ১/৯৮) এ হাদীসটির ইসনাদ উত্তম । সহীহ বুখারী ও মুসলিমে বর্ণনা করা হয়েছে যে, যুহরী (রহঃ) বলেন, সাঈদ ইব্‌ন মুসাইয়িব (রহঃ) আবু হুরাইরাহ (রোঃ) থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমার উম্মাতের মধ্য থেকে ৭০ হাজারের একটি দল জান্নাতে প্রবেশ করবে, তাদের মুখমন্ডল পূর্ণিমার চাদের মত চক চক করবে । তখন উক্কাশাহ ইব্ন মিহসান আল আসাদী (রাঃ) দীড়িয়ে বললেন ঃ হে আন্রাহর রাসুল! আল্লাহর কাছে দু'আ করুন যেন আমি তাদের একজন হই। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ হে আন্লাহ! আপনি তাকে তাদের একজন হিসাবে গ্রহণ করুন। আনসারগণের মধ্যে থেকেও এক ব্যক্তি দাড়িয়ে বললেন ৪ হে আল্লাহর রাসুল! আমার জন্যও আল্লাহর কাছে দু'আ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ এ ব্যাপারে উক্কাশাহ তোমার অগ্রবর্তী হয়ে গেছে। (ফাতহুল বারী ১১/৪১৩, মুসলিম ১/১৯৭) আমি এমন কতগুলি হাদীস বর্ণনা করতে চাই যেগুলির বর্ণনা এখানে যথোপযুক্ত হবে । ইহকাল ও পরকালে উম্মাতে মুহাম্মাদীর সম্মান যাবির (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ শুধুমাত্র আমার অনুসারী উম্মাত জান্নাতবাসীদের এক চতুর্থাংশ হবে ।” সাহাবীগণ খুশি হয়ে উচ্চৈঃস্বরে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। পুনরায় তিনি বলেন ঃ 'আমি তো আশা রাখি যে, তোমরা জান্নাতবাসীর এক তৃতীয়াংশ হবে ।” আমরা পুনরায় তাকবীর ধ্বনি উচ্চারণ করি । আবার তিনি বলেন ঃ “আমি আশা করছি যে, তোমরা অর্ধেক হবে" । (আহমাদ৩/৩৪৬) ইমাম আহমাদ (রহঃ) এ হাদীসটি অন্য রিওয়ায়াতেও বর্ণনা করেছেন এবং এ বর্ণনাটি সহীহ মুসলিমের শর্তে সহীহ । হোদীস নং ৩/৩৮৩) ড/৬/৬/.81117001118.00107

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।