Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ 8 আলে ইমরান ১৪৫ পারা ৪ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাক্কা বিজয়ের দিন বলেছেন £ এখন থেকে আর কোন হিজরাত নেই, একমাত্র জিহাদ ও উত্তম আমল ছাড়া । তোমরা সমবেত হও এবং সম্মুখ পানে অগ্রসর হও । মাক্কা বিজয়ের দিন তিনি আরও বলেন £ “সাবধান! আল্লাহ যেদিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেইদিন থেকে এ শহর (মাক্কা) পবিত্র এবং আল্লাহর আদেশে যেদিন কিয়ামাত হবে সেদিন পর্যন্ত ইহা পবিত্র । আমার পূর্বে মাক্কায় যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। মাত্র কয়েক ঘন্টার জন্য এখানে যুদ্ধ করা আমার জন্য বৈধ করা হয়েছিল এ দিনের জন্য। কোন সন্দেহ নেই যে, আল্লাহর আদেশে এই মুহুর্ত থেকে কিয়ামাত পর্যন্ত এ জায়গা পবিত্র। এখানের কাটাযুক্ত গাছপালাও উপড়ানো নিষেধ । এখানে শিকার করা এবং রাস্তায় পরে থাকা কোন কিছু তুলে নেয়াও নিষেধ, যদি না তা লোকদের মাঝে ঘোষণা করার ইচ্ছা থাকে । এখানে গাছপালাও উচ্ছেদ করা যাবেনা । আব্বাস রোঃ) বলেন, হে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! একমাত্র টক জাতীয় এক প্রকার ঘাস ছাড়া যা আমরা গৃহে অথবা কাবরে ব্যবহার করি? রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন 8 ইল্লাল ইযখিয়া ।' (ফাতহুল বারী ৪/৫৬, মুসলিম ২/৯৮৬) আমর ইব্‌ন সাঈদ (রহঃ) যখন মাক্কায় আবদুল্লাহ ইব্‌ন যুবাইরের (রাঃ) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী পাঠাচ্ছিলেন তখন আবু শুরাইহ রোঃ) আল আদাবীকে রেহঃ) বলেন ঃ হে সেনাপ্রধান! মাক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা আপনাকে বলার জন্য আমাকে অনুমতি দেয়া হোক। আমার কান তা শুনেছিল এবং আমার হৃদয় তা পুংখানৃপুংখ মনে রেখেছে। আল্লাহর গুণগান ও প্রশংসা করার পর আমি রাসূল সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি 8 কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ তা'আলা মাক্কাকে পবিত্র ঘোষণা করেছেন। অতএব যে আল্লাহয় বিশ্বাস করে এবং কিয়ামাতকে বিশ্বাস করে সে যেন এখানে রক্তপাত না ঘটায় এবং এখানকার গাছপালা না কাটে । আল্লাহর নাবী এখানে যুদ্ধ করেছেন এ অজুহাতে এখানে যদি কেহ যুদ্ধ অনুমোদন যোগ্য বলে তর্ক করে তাহলে তাকে বল £ 'আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়েছিলেন, তোমাকে নয় ।” মাক্কা বিজয়ের দিন আল্লাহ তাআলা আমাকে মাত্র কয়েক ঘণ্টার জন্য অনুমতি দিয়েছিলেন। এখন ইহা অনুরূপ পবিত্র যেমনটি ইতোপূর্বে ছিল। সুতরাং তোমরা যারা এখানে উপস্থিত আছ তারা যেন অন্যদের কাছে এ বার্তা পৌঁছে দেয় যারা এ ব্যাপারে জানেনা । আবু শুরাইহকে (রাঃ) জিজ্ঞেস করা হল ঃ এর জবাবে আমর (রহঃ) কি ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।