Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সুরা ৩ 8 আলে ইমরান ১৪৩ পারা ৪ তিনি বলেন ঃ “মাসজিদ-ই হারাম ।” তিনি পুনরায় প্রশ্ন করেন ঃ “তারপরে কোন্টি'? তিনি বলেন £ “মাসজিদ-ই বাইতুল মুকাদ্দাস |” আবু যার (রাঃ) আবার প্রশ্ন করেন $ “এ দু'টি মাসজিদের মধ্যে সময়ের ব্যবধান কত? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ “চল্লিশ বছর ।' তারপরে আবু যার (রাঃ) জিজ্ঞেস করেন 8 “এরপরে কোন্‌ মাসজিদ?' তিনি বলেন ৪ “যেখানেই সালাতের সময় হয়ে যাবে সেখানেই সালাত আদায় করে নিবে, সমস্ত ভূমিই মাসজিদ'। (আহমাদ ৫/১৫০, ফাতহুল বারী ৬/৪৬৯, মুসলিম ১/৩৭০) মাঞ্কার অপর নাম বাকা “বাক্কা হচ্ছে মাক্কার প্রসিদ্ধ নাম। বড় বড় স্বেচ্ছাচারীর মাথাও এখানে বিনয়ে নুইয়ে যেত এবং প্রত্যেক সম্মানিত ব্যক্তির মাথা এখানে নুইয়ে পড়ত বলে একে মাক্কা বলা হয়েছে। একে মাক্কা বলার আর একটি কারণ এই যে, এখানে জনগণের ভীড় জমে থাকে । এর আরও বহু নাম রয়েছে। যেমন বাইতুল আতীক, বাইতুল হারাম, বালাদুল আমীন, বালাদুল মামুন, উম্মে রহাম, উম্মুল কুরা, সালাহ, আল বালাদাহ, আল বায়্েনাহ, আল কাবা ইত্যাদি । মাকামে ইবরাহীম আল্লাহ তা'আলা বলেন £ ০ শা «৪ এতে বিদ্যমান রয়েছে নিদর্শনসমূহ অর্থাৎ ইবরাহীম (আঃ) যে কা"বাঘর নির্মাণ করেছেন তা হল একটি নিদর্শন, যাতে আল্লাহ তাআলা মর্যাদা ও রাহমাত নাধিল করেছেন। এর মধ্যে প্রকাশ্য নিদর্শনাবলী রয়েছে যা এর শ্রেষ্ঠত্‌ ও মহামর্ধাদার প্রমাণ বহন করে। এর দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর এটাই। এখানে মাকামে ইবরাহীমও (আঃ) রয়েছে যেখানে দীড়িয়ে তিনি ইসমাঈলের (আঃ) নিকট হতে পাথর নিয়ে নিয়ে কাবার দেয়াল উচু করতেন। এটা প্রথমে বাইতুল্লাহর দেয়ালের সঙ্গে সংলগ্ন ছিল। কিন্তু উমার (রাঃ) স্বীয় খিলাফাতের আমলে এটাকে সামান্য সরিয়ে পূর্বমুখী করে দিয়েছিলেন, যেন তাওয়াফ পূর্ণভাবে হতে পারে এবং তাওয়াফের পরে যারা মাকামে ইবরাহীমের পিছনে সালাত আদায় করতে চান তাদের যেন কোন অসুবিধা সৃষ্টি না হয়। এ দিকেই সালাত আদায় করার নির্দেশ রয়েছে এবং এ সম্পকয়ি পূর্ণ তাফসীরও (সূরা বাকারাহ, ২ ৪ ১২৫) এ আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে। ড/৬/৬/.81111001178.00107

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।