Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সূরা ৩ ৪ আলে ইমরান ১৩৮ পারা ৪ অংশীবাদীদের অন্তর্গত. ০ 1৮, (পু ৮:৮০ ৫ নি ০৬ 6৩ ৮৮৮৮ ০৮৮] খু আমাদের নাবীকে (সাঃ) ইয়াহুদীদের কয়েকটি প্রশ্ন ইমাম আহমাদ (রহঃ) স্বীয় মুসনাদে ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন যে, একবার কয়েকজন ইয়াহুদী রাসূলুল্লাহ সান্রান্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করে বলল ৪ আমরা আপনাকে এমন কতগুলি কথা জিজ্ঞেস করছি যেগুলি নাবী ছাড়া অন্য কেহ জানেনা । আপনি এগুলির উত্তর দিন।' তিনি বললেন £ “ঘা ইচ্ছা হয় জিজ্ঞেস কর, কিন্তু আল্লাহ তা“আলাকে সম্মুখে বিদ্যমান জেনে আমার নিকট এ অঙ্গীকার কর যে অঙ্গীকার ইয়াকুব (আঃ) তার পুত্রদের (বানী ইসরাঈল) নিকট নিয়েছিলেন। তা এই যে, আমি যদি এ কথাগুলি তোমাদেরকে ঠিক ঠিক বলে দেই তাহলে তোমরা ইসলাম গ্রহণ করে আমার অনুগত হয়ে যাবে? তারা শপথ করে বলল ঃ “আমরা এ কথা মেনে নিলাম । যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করে আপনার অনুগত হয়ে যাব ।' অতঃপর তারা বলল £ আমাদেরকে এ চারটি প্রশ্নের উত্তর দিন ৪ (১) ইসরাঈল (ইয়াকুব আঃ) নিজের উপর কোন্‌ খাদ্য হারাম করেছিলেন? (২) পুরুষের বীর্য ও স্ত্রীলোকের বীর্য কিরূপ হয়, কখনও পুত্র ও কখনও কন্যা হয় কেন? (৩) নিরক্ষর নাবীর ঘুম কিরূপ হয়? এবং (৪) মালাইকা/ফেরেশতাগণের মধ্যে কোন্‌ মালাক তার নিকট অহী বা বার্তা নিয়ে আসেন?' এরপর তিনি দ্বিতীয়বার তাদের নিকট অঙ্গীকার গ্রহণ করেন। অতঃপর তিনি বলেন £ (১) ইসরাঈল (আঃ) কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে পড়েন তখন তিনি প্রতিজ্ঞা করেন যে, যদি আল্লাহ তা“আলা তাকে এ রোগ হতে আরোগ্য দান করেন তাহলে তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস পরিত্যাগ করবেন। তার কাছে সবচেয়ে প্রিয় খাদ্য উটের গোশৃত এবং প্রিয় পানীয় কি উটের দুধ ছিলনা? তারা উত্তরে বলল, আল্লাহর শপথ! অবশ্যই তা ছিল। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ হে আল্লাহ! আপনি তাদের এ স্বীকারোক্তির উপর সাক্ষী থাকুন! অতঃপর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন ঃ এ আল্লাহর ড/৬/৬/.81111001178.00107

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।