Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদ থেকে উত্তম জিনিস ৩৮৯ এ 15৮ ৬৪৮ 2 সি ৩ ইমাম ওয়াকী রেহঃ) তার তাফসীরে আমর ইবৃন মাইমুন (রহঃ) থেকে বর্ণনা করেন যে, *% শব্দের ভাবার্থ হচ্ছে জান্নাত। (তাবারী ৬/৫৮৭) বলা হয়েছে যে পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস হতে আল্লাহর পথে ব্যয় কর সে পর্যন্ত তোমরা কখনই জান্নাতে প্রবেশ করতে পারবেনা । আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, সমস্ত আনসারগণের মধ্যে আবু তালহা (রাঃ) ছিলেন সবচেয়ে বেশি সম্পদশালী । তিনি তার সমস্ত ধন-সম্পত্তির মধ্যে “বাইরুহা' নামক বাগানটিকে সর্বাপেক্ষা বেশি পছন্দ করতেন। বাগানটি মাসজিদ-ই নাববীর সম্মুখে অবস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই এ বাগানে গমন করতেন এবং ওর কুপের নির্মল পানি পান করতেন। যখন উপরোক্ত আয়াতটি অবতীর্ণ হয় তখন আবু তালহা (রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হয়ে আরয করেন ঃ “হে আল্লাহর রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আল্লাহ তা'আলা এরূপ কথা বলেছেন এবং “বাইরুহা” নামক বাগানটিই হচ্ছে আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ | এ জন্য আমি ওটি আল্লাহর পথে সাদাকাহ করছি এ আশায় যে, তার নিকট যে প্রতিদান রয়েছে তাই আমার জন্য জমা থাকবে । সুতরাং আপনাকে অধিকার দিলাম যেভাবে ভাল মনে করেন ওটা বন্টন করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে বলেন ঃ বাহ! বাহ! এটা খুবই উপকারী সম্পদ, বাহ! বাহ! এটা খুবই উপকারী সম্পদ, এটা খুবই উপকারী সম্পদ । তুমি যা বললে তা আমি শুনলাম । আমার মতে, তুমি এ সম্পদ তোমার আত্মীয়-স্বজনের মধ্যে বন্টন করে দাও ।' আবু তালহা (রাঃ) বলেন, খুব ভাল ।” অতঃপর তিনি ওটা তার আত্মীয়-স্বজন এবং চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দেন। (আহমাদ ৩/১৪১, ফাতহুল বারী ড/৬/৬/.81111001118.00107

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।