001716115 সুরা ৩ ৫ আলে ইমরান ১২০ পারা ৩ দেয়, (২) মিথ্যা শপথ করে যে নিজের পণ্য বিক্রি করে এবং (৩) দান করার পরে যে তা প্রকাশ করে।' (আহমাদ ৫/১৪৮, মুসলিম ১/১০২, আবু দাউদ ৪/৩৪৬, তিরমিযী ৪/১০৪, নাসাঈ ৭/২৪৫, ইব্ন মাজাহ ২/৭৪৪) (২) মুসনাদ আহমাদে রয়েছে যে, কিন্দাহ গোত্রের ইমরুল কায়েস নামের এক লোকের সঙ্গে হাযরে মাউতের একটি লোকের জমি নিয়ে বিবাদ ছিল । এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করা হলে তিনি বলেন £ হাযরামী ব্যক্তি প্রমাণ উপস্থিত করুক ।” তার নিকট কোন প্রমাণ ছিলনা । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ “কিন্দাহ ব্যক্তি শপথ নিক তখন হাযরামী লোকটি বলে ঃ “আপনি যখন তার শপথের উপরেই ফাইসালা করলেন তখন কাবার প্রভুর শপথ করে আমি বলতে পারি যে, সে আমার জমি নিয়ে নিবে ।' রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “যে ব্যক্তি মিথ্যা শপথ করে কারও সম্পদ নিজের করে নিবে সে যখন আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হবেন ।” অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ আয়াতটি পাঠ করেন। তখন ইমরুল কায়েস বলে ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! যদি কেহ তার দাবী ছেড়ে দেয় তাহলে সে কি ধরনের প্রতিদান পাবে? রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ জান্নাত ।' সে বলে £ “হে আল্লাহর রাসূল! আপনি সাক্ষী থাকুন যে, আমি তাকে সমস্ত ভূমি ছেড়ে দিলাম (আহমাদ ৪/১৯১, নাসাঈ ৩/৪৮৬) (৩) ইমাম আহমাদ (রহঃ) আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “যে ব্যক্তি কারও সম্পদ ছিনিয়ে নেয়ার উদ্দেশে মিথ্যা শপথ করে, সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহ তা“আলা তার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হবেন । আশৃআস (রাঃ) বলেন ঃ আল্লাহর শপথ! এটা আমারই সম্বন্ধে । আমার ও একজন ইয়াহুদীর মধ্যে ভাগে এক খণ্ড ভূমি ছিল। সে আমার অংশ অস্বীকার করে বসে। আমি ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট বর্ণনা করি। তিনি আমাকে বললেন ঃ “তোমার নিকট কোন প্রমাণ আছে কি? আমি বললাম £ না। তিনি ইয়াহুদীকে শপথ করতে বলেন । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি শপথ করে আমার সম্পদ নিয়ে যাবে। তখন আন্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন। (আহমাদ ১/৩৭৯, ফাতহুল বারী ৫/৩৩৬, মুসলিম ১/১২২) ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।