Tafsir ibn Kathir (Bangla) Edit Verson — Tafseer Ibn Kathir 02
/ ৭৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ১০৬ পারা ৩ রয়েছি। আপনি আমাদের সাথে আপনার সহচরদের মধ্য হতে এমন একজনকে প্রেরণ করুন যার উপর আপনি সন্তুষ্ট রয়েছেন। তিনি আমাদের আর্থিক বিবাদের মীমাংসা করে দিবেন। আপনারা আমাদের দৃষ্টিতে খুবই পছন্দনীয় ।' (ইব্‌ন হিশাম ২/২২৩) সহীহ বুখারীতে হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাজরানের দু'জন নেতা আ'কিব ও সায়্যিদ “মুবাহালা*র জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করে । কিন্ত একজন অপরজনকে বলে £ “এ কাজ করনা । আল্লাহর শপথ! যদি ইনি নাবী হন আর আমরা তার সাথে “মুবাহালা' করি তাহলে আমরা আমাদের সন্তান-সন্ততিসহ ধ্বংস হয়ে যাব ।' সুতরাং তারা একমত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলে ঃ জনাব! আপনি আমাদের নিকট যা চাবেন আমরা তা প্রদান করব। আপনি আমাদের সাথে একজন বিশ্বস্ত লোককে প্রেরণ করুন এবং অবশ্যই বিশ্বস্ত লোককেই পাঠাতে হবে ।” তিনি বলেন $ “তোমাদের সাথে আমি বিশ্বস্ত লোককেই প্রেরণ করব, যিনি পূর্ণ বিশ্বস্ত লোকই বটে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কাকে নির্বাচন করেন এটা দেখার জন্য তার সহচরবর্গ এদিক ওদিক দৃষ্টিপাত করেন । তিনি বলেন £ “হে আবু উবাইদাহ! তুমি দাড়িয়ে যাও।” তিনি দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ এ লোকটিই এ উম্মাতের বিশ্বস্ত ব্যক্তি। (ফাতহুল বারী ৭/৬৯৫) সহীহ বুখারীর অন্য হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ প্রত্যেক উম্মাতের বিশ্বস্ত লোক থাকে এবং এ উম্মাতের বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদাহ্‌ ইব্নুল জাররাহ (রাঃ)। (ফাতহুল বারী ৭/৬৯৬) মুসনাদ আহমাদে ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, অভিশপ্ত আবু জাহল বলেছিল 8 “আমি যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে কাবায় সালাত আদায় করতে দেখতাম তাহলে তার গর্দান উড়িয়ে দিতাম ।” বর্ণনাকারী বলেন যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “সে যদি এরূপ করত তাহলে সবাই দেখতে পেত যে, মালাইকা তারই গর্দান উড়িয়ে দিয়েছেন এবং যদি ইয়াহুদীরা মৃত্যুর আকাংখা করত তাহলে অবশ্যই তাদের মৃত্যু এসে যেত, আর তারা তাদের স্থান জাহান্নামের আগুনের মধ্যে দেখে নিত। যেসব খৃষ্টানকে মুবাহালার জন্য আহ্বান করা হয়েছিল, যদি তারা রাসূলুল্লাহ ড/৬/৬/.81111001178.00107

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।