001716115 সুরা ৩ 8 আলে ইমরান ১০৫ পারা ৩ শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলেন £ “তোমরা মুসলিম হয়ে যাও।' তখন তারা বলে £ “আমরা তো স্বীকারকারী রয়েছিই।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ “না, না, তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছি।' তারা বলে, “আমরা তো আপনার পূর্বেকার মুসলিম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন £ “না, তোমাদের এ ইসলাম গ্রহণীয় নয়। কেননা তোমরা আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে থাক, ক্রুশের পূজা কর এবং শুকর খেয়ে থাক ।” তারা বলে, “আচ্ছা, তাহলে বলুন তো ঈসার (আঃ) পিতা কে ছিলেন?" এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম নীরব থাকেন এবং প্রথম হতে আশিটিরও বেশি আয়াত তাদের এ প্রশ্নের উত্তরে অবতীর্ণ হয়। ইব্ন ইসহাক (রহঃ) এগুলির সংক্ষিপ্ত তাফসীর বর্ণনা করার পর লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ আয়াতগুলি পাঠ করে তাদেরকে বুঝিয়ে দেন। মুবাহালার আয়াতটি পাঠ করে তাদেরকে বলেন ঃ “তোমরা যদি স্বীকার না কর তাহলে এসো আমরা “মুবাহালা*য় বের হই। এ কথা শুনে তারা বলে, “হে আবুল কাসিম! আমাদেরকে কিছুদিন সময় দিন। আমরা পরস্পর পরামর্শ করে আপনাকে এর উত্তর দিব।' এরপর তারা নির্জনে বসে আকিবের নিকট পরামর্শ গ্রহণ করে যাকে তাদের মধ্যে বড় শিক্ষিত ও বুদ্ধিমান মনে করা হত। সে তার শেষ সিদ্ধান্তের কথা নিন লিখিত ভাষায় স্বীয় সঙ্গীদেরকে শুনিয়ে দেয়, “হে খৃষ্টানের দল! তোমরা নিশ্চিতরূপে এটা জেনেছ যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা'আলার সত্য রাসুল। তোমরা এটাও জান যে, ঈসার (আঃ) মূলতত্ব তাই যা তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের মুখে শুনেছো । আর তোমরা এটাও খুব ভাল জান যে, যে সম্প্রদায় নাবীর সাথে পরস্পর অভিসম্পাত দেয়ার কাজে অংশ নেয় সে সম্প্রদায়ের ছোট বড় কেহ বাকি থাকেনা, বরং সবাই সমূলে ধ্বংস হয়ে যায়। যদি তোমরা “মুবাহালা"র জন্য অগ্রসর হও তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে । সুতরাং তোমরা ইসলাম ধর্মকেই গ্রহণ করে নাও । আর যদি তোমরা কোনক্রমেই এ ধর্ম গ্রহণ করতে স্বীকৃত না হও এবং ঈসা (আঃ) সম্বন্ধে তোমাদের যে ধারণা রয়েছে ওর উপরই প্রতিষ্ঠিত থাকতে চাও তাহলে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাথে সন্ধি করে স্বদেশে ফিরে যাও। অতএব তারা এ পরামর্শ করে নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হয়ে বলে £ “হে আবুল কাসিম! আমরা আপনার সাথে 'মুবাহালা' করতে প্রস্তুত নই। আপনি আপনার ধর্মের উপর থাকুন এবং আমরা আমাদের ধারণার উপর ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।