001716115 সুরা ৩ ৪ আলে ইমরান ১০৪ পারা ৩ কারণ সে পূর্ববর্তী ধর্মগ্রন্থসমূহে তার বিশেষণ সম্বন্ধে পড়েছিল। অন্তরে সে তার নাবুওয়াতকে স্বীকার করত। কিন্ত খৃষ্টানদের নিকট তার যে খাতির-সম্মান ছিল তা লোপ পেয়ে যাওয়ার ভয়ে সে সুপথের দিকে আসতনা এবং €৩) হারিসা ইব্ন আলকামা । মোট কথা, এ প্রতিনিধি দল মাসজিদে নাববীতে উপস্থিত হয় এবং সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করে মাসজিদে বসা ছিলেন। এ লোকগুলো মুল্যবান পোশাক পরিহিত ছিল এবং তাদের গায়ে ছিল সুন্দর ও নরম চাদরসমূহ। তাদেরকে দেখে বানু হারিস ইব্ন কাবের বংশের লোক বলে মনে হচ্ছিল। সাহাবীগণ (রাঃ) মন্তব্য করেন যে, ওদের পরে এরকম জীকজমকপূর্ণ আর কোন প্রতিনিধি কখনও আসেনি । মুখপাত্র হিসাবে নিম্নের তিনজনই কথা বলছিল £ (১) হারেসা ইব্ন আলকামা, (২) আকিব অর্থাৎ আবদুল মাসীহ এবং (৩) সায়্যিদ অর্থাৎ আইহাম। এরা শাহী মাযহাবের লোক ছিল বটে, কিন্ত কয়েকটি বিষয়ে মতভেদ রাখত । ঈসা (আঃ) সম্বন্ধে তাদের তিনটি ধারণা ছিল। অর্থাৎ তিনি নিজেই আল্লাহ, আল্লাহর পুত্র এবং তিন আল্লাহর মধ্যে এক আল্লাহ । আল্লাহ তা'আলা তাদের এ অপবিত্র কথা হতে সম্পূর্ণ মুক্ত। প্রায় সমস্ত খুষ্টানেরই এ বিশ্বাস। ঈসার আঃ) আল্লাহ হওয়ার দলীল তাদের নিকট এই ছিল যে, তিনি মৃতকে জীবিত করতেন, সংবাদ দিতেন এবং মাটি দিয়ে পাখী তৈরী করে ওতে ফুঁ দিয়ে উড়িয়ে দিতেন। এর উত্তর এই যে, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই এ সমস্ত কাজ তার দ্বারা প্রকাশ পেত। কারণ এই যে, যেন তার কথা সত্য হওয়ার উপর এবং ঈসার (আঃ) নাবুওয়াতের উপর তার নিদর্শনাবলী প্রতিষ্ঠিত হয়ে যায়। যারা তাকে আল্লাহ তা'আলার পুত্র বলত তাদের দলীল এই যে, তার পিতা ছিলনা এবং তিনি দোলনা হতে কথা বলেছেন, যা তার পূর্বে কখনও ঘটেনি । আর তিন আল্লাহর তৃতীয় আল্লাহ বলার কারণ এই যে, আল্লাহ তা'আলা স্বীয় মীমাংসা করেছি ইত্যাদি।” সুতরাং যদি আল্লাহ একজনই হতেন তাহলে এরূপ না বলে বরং বলতেন ৪ “আমি করেছি, আমার নির্দেশ, আমার সৃষ্ট, আমি মীমাংসা করেছি। সুতরাং সাব্যস্ত হল যে, আল্লাহ তিনজন । একজন স্বয়ং আল্লাহ, দ্বিতীয় জন মারইয়াম এবং তৃতীয় জন ঈসা (আঃ)। আন্মাহ তা'আলা এঁ অত্যাচারী কাফিরদের কথা হতে সম্পূর্ণরূপে পবিত্র । এ তিনজন পাদরীর সাথে আলোচনা ড/৬/৬/.81111001178.00107
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।