001716115 সুরা ৩ 8 আলে ইমরান ১০৩ পারা ৩ যদি কোন লোক ঈসার ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদেরকে “মুবাহালার' (পরস্পর বদ দু'আ করার) জন্য আহ্বান করে বল ঃ “এসো আমরা উভয় দল আমাদের পুত্রদেরকে এবং স্ত্রীদেরকে নিয়ে মুবাহালার জন্য বেরিয়ে যাই এবং আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি যে, হে আল্লাহ! আমাদের মধ্যে যে দল মিথ্যাবাদী তার উপর আপনি আপনার অভিসম্পাত বর্ষণ করুন? । মুবাহালা*য় অবতীর্ণ হওয়া এবং প্রথম হতে এ পর্যন্ত এ সমুদয় আয়াত অবতীর্ণ হওয়ার কারণ ছিল নাজরানের খৃষ্টান প্রতিনিধিগণ। এ লোকেরা এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাথে ঈসা (আঃ) সম্বন্ধে আলাপ আলোচনা করছিল। তাদের বিশ্বাস ছিল যে, ঈসা (আঃ) আল্লাহ তাআলার অংশীদার এবং তার পুত্র। (নাউযুবিল্লাহ) কাজেই তাদের এ বিশ্বাস খণ্ডন ও তাদের কথার উত্তরে এসব আয়াত অবতীর্ণ হয়। ইব্ন ইসহাক রেহঃ) স্বীয় প্রসিদ্ধ কিতাব “সীরাতে” লিখেছেন এবং অন্যান্য এতিহাসিকগণও নিজ নিজ পুস্তকসমূহে বর্ণনা করেছেন যে, নাজরানের খৃষ্টানরা প্রতিনিধি হিসাবে ঘাটজন লোককে রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রেরণ করে, যাদের মধ্যে চৌদ্দজন তাদের নেতৃস্থানীয় লোক ছিল। তাদের নাম নিম্নে দেয়া হল ৪ (১) আকিব, যার নাম ছিল আবদুল মাসীহ, (২) সায়্যিদ, যার নাম ছিল আইহাম, (৩) আবু হারিসা ইব্ন আলকামা, যে ছিল বাকর ইব্ন অয়েলের ভাই, 6৪) ওয়ায়িস ইব্ন হারিস, (৫) যায়িদ, (৬) কায়িস, (৭) ইয়াধীদ, (৮) নাবিহ ও (৯) তার দু'টি পুত্র (১০) খুয়াইলিদ, (১১) আমর, (১২) খালিদ, (১৩) আবদুল্লাহ এবং (১৪) ইউহান্না। এ চৌদ্দজন ছিল তাদের নেতা এবং এদের মধ্যে আবার তিনজন বড় নেতা ছিল। তারা হচ্ছে ঃ (১) আকিব, এ লোকটি ছিল কাওমের আমীর এবং তাকে জ্ঞানী ও পরামর্শদাতা হিসাবে গণ্য করা হত, আর তার অভিমতের উপরেই জনগণ নিশ্চিন্ত থাকত । (২) সায়্যিদ, এ লোকটি ছিল তাদের একজন বড় পাদরী ও উচু দরের শিক্ষক । সে বানূ বাকর ইব্ন ওয়েলের আরাব গোত্রভুক্ত ছিল। কিন্তু সে খৃষ্টান হয়ে গিয়েছিল। রোমকদের নিকট তার খুব সম্মান ছিল। তারা তার জন্য বড় বড় গীর্জা নির্মাণ করেছিল । তার ধর্মের প্রতি দৃঢ়তা দেখে তারা অত্যন্ত খাতির সম্মান করত এবং অনেক আর্থিক সাহায্য করত । (ইব্ন হিশাম ২/২২২) সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী সম্বন্ধে পরিজ্ঞাত ছিল। ড/৬/৬/.81111001118.00107
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।