৯৬ 2০ 'সীরাতুন নবী (সা) আরও ইরশাদ হচ্ছে : ০৮০55 তেলিন বালে ০3 “বলুন, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিম্ময়কর কুরআন শ্রবণ করেছি ।” (৭২ : ১) এ সূরায় পূর্ণ ঘটনাটি বিধৃত হয়েছে। রাসূলুল্লাহ্ (সা) কক আরব গোত্রসমূহকে ইসলামের দাওয়াত হজ্জ ও অন্যান্য মৌসুমে আরবগোত্রসমূহের সম্মুখে উপস্থিত হয়ে তার ইসলামের প্রতি দাওয়াত ইব্ন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ (সা) মকায় ফিরে আসেন। কিনতু এবার তার সম্প্রদায় তার বিরোধিতা ও ইসলামের শক্রতায় আরও কঠোর হয়ে উঠল। সামান্য কিছুসংখ্যক দুর্বল লোকই ছিল ব্যতিক্রম, যারা তীরা প্রতি ঈমান এনেছিল। তিনি হজ্জ ইত্যাদি মৌসুমে আরব গোত্রসমূহের সামনে নিজেকে পেশ করে, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তিনি তাদের জানাতে থাকলেন : তিনি আল্লাহ্র প্রেরিত নবী । তিনি তাদেরকে তীর প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং শক্রদের বিরুদ্ধে তার সমর্থন করতে অনুরোধ জানালেন। যাতে তিনি তাদের সামনে আল্লাহ্র সে বিধান স্পষ্টভাবে বর্ণনী করতে পারেন, যার জন্য তাকে প্রেরণ করা হয়েছে। ইব্ন ইসহাক বলেন : আমার কাছে হুসায়ন ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উবায়দুল্লাহ্ ইব্ন আব্বাস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রবী“আ ইব্ন আব্বাদের কাছে আমার পিতাকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি বলেন, আমি প্রথম যৌবনে পিতার সাথে মিনায় যাই। রাসূলুল্লাহ্ (সা) তখন আরব গৌত্রসমূহের তীবুতে গিয়ে বলছিলেন : হে অমুক গোত্র! আমি তোমাদের প্রতি আল্লাহ্র রাসূল হয়ে এসেছি। তীর নির্দেশ, তোমরা কেবল তারই ইবাদত করবে। তীর সাথে কোন শরীক স্থির করবে না। তোমরা এই সব দেবদেবীর পূজা-অর্চনা করছ, তা পরিত্যাগ কর। আমার প্রতি ঈমান আন, আমার দীন স্বীকার কর এবং আমার পক্ষ হয়ে দুশমনের প্রতিরৌধ কর। এটা করলে আমি তোমাদের কাছে আল্লাহ্র বাণী পরিষ্কারভাবে বর্ণনা, করতে পারব। রাবী বলেন : তখন আদানী' পোশাক পরিহিত এক টেরাচোখবিশিষ্ট উজ্জল চেহারার, লোক তার পিছু নিয়েছিল, যার মাথায় ছিল চুলের দু'টি খোপা । রাসূলুল্লাহ্ (সা)-এর ভাষণ ও দাওয়াত শেষ হলে সে বলে উঠল :: হে অমুক গোত্র! এই লোকটা তো তোমাদের লাত ও উষ্যাকে পরিত্যাগ করার আহবান জানাচ্ছে। তাঁর কথা হচ্ছে, তোমরা মালিক ইব্ন উকায়শ গোত্রীয় জিনদের বন্ধুত্'পরিহার করে তার উপস্থাপিত অভিনব ও বিভ্রান্তির মতাদর্শ গ্রহণ করে নাও। সাবধান! তোমরা'তার অনুসরণ করো না । তীর কথায় কর্ণপাত করো না। ২ | রাবী বলেন : তখন আমি আমার পিতাকে বললাম: : হে পিতা! রাসূলুল্লাহ্ (সা)-এর পেছনের এই লোকটা কে,-যে তার কথা খণ্ডন করার চেষ্টা করছে? তিনি রললেন: এ হচ্ছে টার চাচা আনদুল উদ্যা ইবন আবদুল মুনির অর্থাৎ আারুলাহার। হি দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।