Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সীরাভুন নবী (সা) আসত । অগত্যা তিনি তাদের হাত থেকে বাচার জন্য একটি সুরক্ষিত-স্থান নির্বাচন করে নিয়েছিলেন, যেখানে গিয়ে তিনি গোপনে সালাত আদায় করতেন । তারা তার গায়ে এগুলো নিক্ষেপ করে আসলে, তিনি একটি লাঠির মাথায় করে তা এনে ঘরের দরজায় দীড়াতেন আর বলতেন : হে বনু আবৃদ মানাফ ! এটা কেমন প্রতিবেশী সূলভ আচরণ ? আবূ তালিব ও খাদীজা রো)-এর ইন্তিকালের পর তীর প্রতি মুশরিকদের ক্রমবর্ধমান নির্যাতন ও _ ইব্ন ইসহাক বলেন : খাদীজা বিন্ত খুওয়ায়লিদ (রা) ও আবূ তালিব একই বছর ইন্তিকাল করেন। তাদের মৃত্যুতে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি কাফিরদের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। খাদীজা (রা) ছিলেন ইসলাম প্রচারে তাঁর ঘনিষ্ঠতম সহযোগী । বিপদ-আপদের কথা তিনি একমাত্র তারই কাছে এসে প্রকাশ করতেন। আর আবূ তালিব ছিলেন তীর প্রচারকার্ধের পক্ষে এক মযবৃত শক্তি এবং তীর প্রতিরক্ষক। কুরায়শদের হাত থেকে তিনিই তীকে রক্ষা করতেন এবং সুখে-দুঃখে তার পাশে দীড়াতেন। তাদের ইন্তিকাল হয়েছিল মদীনায় হিজরতের তিন বছর আগে। আবূ তালিবের ইন্তিকালের পর কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-এর উপর এমন নির্যাতন শুরু করে দিল, যা তার জীবদ্দশায় তারা আশা করতে পারেনি । এমনকি একদিন তাদের জনৈক নীচাশয় ব্যক্তি পথিমধ্যে তার মাথায় ধুলো নিক্ষেপ করে ূ ইব্ন ইসহাক বলেন : হিশাম ইব্‌ন উরওয়া তার পিতা উরওয়া ইব্‌ন যুবায়রের সূত্রে আমার নিকট বর্ণনা করেন, তিনি বলেছেন : অর্বাচীন লোকটি নবী (সা)-এর মাথায় ধুলো নিক্ষেপ করলে তিনি তা নিয়ে বাড়িতে ঢোকেন। এ অবস্থা দেখে তার এক কন্যা ছুটে আসেন ং কেঁদে কেদে তা ধুয়ে পরিষ্কার করে দেন। নবী (সো) তখন তাকে বলছিলেন : মা, তুমি কেঁদ না, আল্লাহ্‌ তা“আলাই তোমার পিতাকে রক্ষা করবেন । এ পর্যায়ে তিনি বলতেন: আবু তালিবের ইন্তিকালের আগে কুরায়শরা আমার প্রতি কোনরূপ দর্ব্বহারের সাহস করেনি । অন্তিম শয্যায় আবূ তালিব, রাসূলুল্লাহ (সা)-এর সাথে আপস রফা করে দেএয়ার জন্য তার কাছে মুশরিকদের অনুরোধ ইব্‌ন ইসহাক বলেন : আব্‌ তালিব রোগাক্রান্ত হওয়ার পর তার চরম অবস্থার কথা যখন কুরায়শদের কানে পৌঁছল, তখন তারা একে অপরকে বলল, হামযা ও উমর তো ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছে । আর কুরায়শের সকল শাখাগোত্রে মুহাম্মদের ধর্মাদর্শ ছড়িয়ে পড়েছে। চলো আমরা আবু তালিবের কাছে যাই যাতে তিনি মধ্যস্থতা করে তার ভাতিজা ও আমাদের: মধ্যে একটা কিছু চুক্তি সম্পন্ন করে দেন। আল্লাহ্‌র কসম 90/545 অদূর ভবিষ্যতে তারা আমাদের উপর বিজয়ী হবে। | ইব্‌ন ইসহাক বলেন : বিরল) তে রাবির ইরানি ইব্‌ন আব্বাস তার পরিবারের জনৈক ব্যক্তির সূত্রে আমার কাছে বর্ণনা করেন যে, প্রতিনিধি দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।