Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

মিরাজের বিবরণ ৮১ এরপর তিনি আমাকে নিয়ে সপ্তম আসমানে আরোহণ করলেন। সেখানে দেখলাম, বায়তুল মা“মূরের দরজার কাছে এক বৃদ্ধলোক চেয়ারে বসে আছেন। বায়তুল মা*মুর এমন মসজিদ যার মধ্যে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করে । একবার যারা তার মধ্যে প্রবেশ করে, তারা কিয়ামত পর্যন্ত পুনরায় সেখানে প্রবেশের সুযোগ পাবে না। চেয়ারে উপবিষ্ট ব্যক্তির সাথে তোমাদের এই সঙ্গীর চাইতে বেশি সাদৃশ্যপূর্ণ আমি আর কাউকে দেখিনি এবং তোমাদের এহ সাথীর সাথেও তার চাইতে বেশি “সাদৃশ্যপূর্ণ আমি আর কাউকে দেখিনি । আমি জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল | ইনি কে ? তিনি বললেন : ইনি আপনার পিতা ইবরাহীম আ)। নবী (সা) বলেন : চির হার যর ঈষৎকালো রক্তিম অধরবিশিষ্ট এক রূপসীকে দেখতে পেলাম । আমি মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার ? সে বলল : যায়দ ইব্‌ন হারিসার। নবী (সা) যায়দ (রা)-কে এর সুসংবাদ দান করেছিলেন । ইব্‌ন ইসহাক বলেন : আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) বর্ণিত হাদীসে:আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন : জিবরাঈল আমাকে নিয়ে যে আসমানেরই দ্বারপ্রান্তে পৌঁছতেন এবং প্রবেশের অনুমতি চাইতেন, সেখানেই তাকে জিজ্ঞেস করা হত : হে জিবরাঈল ! ইনি কে? তিনি বলতেন : মুহাম্মদ ! আবার জিজ্ঞেস করা হত, তীকে কি ডেকে পাঠান হয়েছে ? তিনি উত্তর দিতেন : হ্যা । তর্খন তারা আমাকে স্বাগতম জানিয়ে বলতেন : তিনি একজন শ্রেষ্ঠ ভাই, উত্তম বন্ধু। এভাবে তিনি তাকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছান। এরপর তাকে আল্লাহ্‌র সান্নিধ্যে পৌছান হয়।' পয! আহি তালা ভার উপর দৈনিক সান ওয়াক দালাত ফরয করে দেন। সালাত সংক্ষেপ করার ব্যাপারে মূসা (আ)-এর পরামর্শ 2 রাবী বলেন, নবী (সা) বলেছেন : আমগিসেখান থেকে ফৈরত'রিয়ান হলি পথিমধ্যে মুসা ইব্ন ইমরান আ)-এর সংগে আমার দেখা হল। তিনি তোমাদের একজন উত্তম বন্ধুই বটে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন : আপনার উপর কত ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে। আমি বললাম : দৈনিক পঞ্গাশ ওয়াক্ত । তিনি বললেন : সালাত তো সুকঠিন বিষয়, অর্থচ আপনার উম্মত দুর্বল। কাজেই আপনি আপনার রবের কাছে ফিরে যান..এবং আপনার ও আপনার উম্মতের জন্য এর পরিমাণ কমিয়ে দিতে বলুন । | আমি আল্লাহ্‌র কাছে ফিরে গেলাম। আমি তাঁর কাছে আবেদন জানালাম, ডি আমার ও আমার উন্মতের জন্য বিষয়টি সহজ করে দেন। আল্লাহ্‌ দশ ওয়াক্ত কমিয়ে দিলেন। বাদ বাকি নিয়ে আমি রওয়ানা হলাম । পথে মুসার সাথে আবার সাক্ষাৎ হল। তিনি এবারও আগের মতই বললৈন। ফলে আমি পুনরায় ফিরে গেলাম এবং আমার রবের কাছে আরও সীরাতুন নবী (সা) (২য় খণ্ড)___১১ দ/ড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।