৮০ ৃ সীরাতুন নবী সো) আমি জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল! এরা কারা ? তিনি বললেন : এরা হচ্ছে সেইসব লোক, যারা আল্লাহ্ কর্তৃক বৈধকৃত নারীদের রেখে তাদের জন্য নিষিদ্ধ নারীদের কাছে যেত। তিনি বলেন : এরপর আমি স্তনে রশি বেঁধে ঝুলিয়ে রাখা একদল নারী দেখলাম । আমি জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল! এরা কারা ? তিনি বললেন : এরা সেইসব নারী, যারা অন্যের ওরসজাত সন্তানকে স্বামীর উরসজাত সন্তানরূপে চালিয়ে দিত। ইব্ন ইসহাক বলেন : কাসিম ইবৃন মুহাম্মদ হতে জা'ফর ইবৃন আমর আমার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন : সেই নারীর প্রতি আল্লাহ্র প্রচণ্ড ক্রোধ নিপতিত হয়, যে অন্য বংশের সন্তানকে স্বামীর বংশের অন্তর্ভুক্ত করে দেয় । ফলে সে সন্তান অন্যায়ভাবে তাদের অর্থ-সম্পদ ভোগ করে এবং তাদের গোপনীয়তায় (অর্থাৎ যাদের দেখা তার জন্য জায়েয নয় তাদের প্রতি) দৃষ্টিপাত করে। | মিরাজ সম্পর্কে আবু সাঈদ খুদরী রো)-এর হাদীসের বাকী অংশ আবু সাঈদ খুদরী (রা) বলেন, প্রিয় নবী (সো) বলেছেন : এরপর জিবরাঈল (আ) আমাকে নিয়ে দ্বিতীয় আসমীনে পৌঁছলেন। সেখানে দুই খালাত ভাই ঈসা ইব্ন মারইয়াম ও ইয়াহইয়া ইব্ন যাকারিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। পরে তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানে আরোহণ করেন। সেখানে আমি পূর্ণিমার টাদের মত সুন্দর দীপ্তিমান এক পুরুষকে দেখতে পাই । আমি জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল! ইনি কে? তিনি বললেন : ইনি আপনার ভাই ইউসুফ ইব্ন ইয়াকুব (আ) তারপর তিনি আমাকে নিয়ে চতুর্থ আসমানে পৌছেন। সেখানে এক ব্যক্তিকে দেখে আমি জিবরাঈলকে জিজ্ঞেস করলাম : ইনি কে ? তিনি বললেন : ইনি হলেন ইদরীস (আ)। আবূ সাঈদ খুদরী (রা) বলেন : রাসূলুল্লাহ্ (সা) ইদরীস (আ)-এর প্রসংগ আসলে এ আয়াত তিলাওয়াত করতেন। ৪০ ৬০ ৮:৪8 “এবং আমি তাকে উন্নীত করেছিলাম মর্যাদায় ।” (১৯ : ৫৭)। নবী (সা) বলেন : এরপর জিবরাঈল আমাকে নিয়ে পঞ্চম আসমানে আরোহণ করলেন, সেখানে আমি সাদা চুল-দাড়ি ও ঘন-দীর্ঘ শৃশ্রুমপ্তিত এক বৃদ্ধলোককে দেখতে পেলাম । এত সুন্দর বৃদ্ধলোক আমি আর কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল । ইনি কে? তিনি বললেন : ইনি স্বজাতির কাছে সমাদৃত ব্যক্তি হারন ইব্ন ইমরান (আ)। তিনি বলেন : এরপর জিবরাঈল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানে আরোহণ করলেন । সেখানে আমি একজন বাদামী রংয়ের উন্নত নাসিকাবিশিষ্ট দীর্ঘকায় ব্যক্তিকে দেখতে পেলাম । তিনি ছিলেন অনেকটা শানুআ গোত্রের লোকদের মত । আমি জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল ! ইনি কে? তিনি বললেন : ইনি আপনার ভাই মূসা ইব্ন ইমরান (আ)। দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।