Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ তা সীরাতুন নবী (সা) আবু সাঈদ খুদরী (রা) বলেন : এ হাদীস বর্ণনাকালে রাসূলুল্লাহ্‌ (সা) কুরআন মাজীদের এ আয়াত পাঠ করেন : ০১৭ ৬০১১০০০ও, “আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন ।” (৭8 : ৩১)। এরপর তিনি বলেন, আমাকে যখন দরজার মুখে হাযির করা হল, তখন প্রশ্ন করা হল, ইনি কে, হে জিবরাঈল! তিনি বললেন : মুহাম্মদ! পুনরায় প্রশ্ন হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে £ তিনি বলেন : হ্যা। তখন সে ফেরেশতা আমার জন্য কল্যাণের দু'আ করলেন। জাহান্নামের অধিনায়ক ফেরেশতার রাসূলুল্লাহ্‌ সো)-কে দেখে না হাসা ইব্‌ন ইসহাক বলেন : এক সূত্রে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) বলেন, আমি প্রথম আসমানে প্রবেশ করলে সকল ফেরেশতাই আমাকে হাসিমুখে স্বাগতম জানাল এবং আমার জন্য কল্যাণের দু'আ করল, কিন্তু এক ফেরেশতা ছিল এর ব্যতিক্রম । সে আমাকে মুবারকবাদ জ্ঞাপন ও আমার জন্য দু'আ করল ঠিকই, কিন্তু একটুও হাসল না। অন্য ফেরেশতাদের মধ্যে যে আনন্দ খুশি লক্ষ্য করলাম, তা তার মধ্যে দেখলাম না। তখন আমি জিবরাঈলকে জিজ্ঞেস করলাম : হে জিবরাঈল! এই ফেরেশতা কে ? সে তো অন্য ফেরেশতাদের মত আমাকে মুবারকবাদ জানাল ঠিকই, কিন্তু সে আমাকে দেখে একটু হাসল না এবং আমি তার মধ্যে অন্য ফেরেশতাদের মত আনন্দের ভাবও লক্ষ্য করলাম না ? তখন জিবরাঈল -(আ) আমাকে বলেন : শুনুন, সে যদি আপনার আগে কারও জন্য হাসত এবং আপনার পরেও কারও জন্য যদি হাসে, তবে সে অবশ্যই আপনার জন্য হাসত। আসলে সে কখনই হাসে না। এ হচ্ছে মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগা | . রাসূলুল্লাহ্‌ (সা) বলেন : তখন আমি জিবরাঈলকে বললাম, আল্লাহ্‌ তা'আলা আপনাকে ০১৩৬০ বিশেষণে ভূষিত করেছেন। অর্থাৎ ফেরেশতাগণ আপনার নির্দেশ পালন করে রিতা রিনি নান থাকবে £ আপনি তাকে বলুন না, আমাকে জাহান্নাম দেখাক £ জিবরাঈল (আ) বললেন : হে মালিক! মুহাম্মদ (সা)-কে জাহান্নাম দেখাও । সে তখন জাহান্নামের ঢাকনা খুলে দিল । সাথে সাথে জাহান্নাম বিক্ষুব্ধ হয়ে উঠল। তার লেলিহান আগুন দাউ দাউ করে উপরে উঠে আসল । এ অবস্থা দেখে আমি মনে করলাম যে, আমি যা কিছু দেখছি, সে তা সবই গ্রাস করে ফেলবে । তখন আমি জিবরাঈলকে বললাম : শীঘ্ব মালিক ফেরেশতাকে বলুন একে আগের অবস্থায় ফিরিয়ে নিক। তিনি তাকে এরূপ করার জন্য নির্দেশ দিলেন। সে বলল : হে জাহান্নাম! শান্ত হও। সঙ্গে সঙ্গে সে পূর্বাবস্থায় ফিরে গেল। তার সে প্রত্যাবর্তনকে আমি বিস্তারিত ছায়ার সংকোচনের সাথে তুলনা করতে পারি। জাহান্নাম তার পূর্স্থানে ফিরে আসার পর মালিক তার উপর আবার ঢাকনা স্থাপন করল। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।