Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

ফিরাজের বিবরণ | ৭৭ প্রাণ এই যে, আমি অমুক উপত্যকায় অমুক গোত্রের একটি কাফেলার পাশ দিয়ে যাচ্ছিলাম । সহসা আমার বাহন জন্তুটির গর্জনে তারা ত্রস্ত হয়ে পড়ে। ফলে তাদের একটি উট হারিয়ে ষায়। আমি তাদের উটটির সন্ধান দেই । আমি তখন শামের দিকে যাচ্ছিলাম । এরপর সেখান থেকে ফিরে আসার পথে যখন দাজনান পর্বতের কাছে পৌছি, তখন সেখানেও একটি কাফেলা দেখতে পাই, তারা সকলে নিদ্রিত ছিল। তাদের কাছে একটি পানিভরা পাত্র ছিল। যা কোন কিছু দিয়ে ঢাকা ছিল। আমি সে ঢাকনা সরিয়ে তা থেকে পানি পান করি। এরপর তা আগের ষত ঢেকে রেখে দেই । আর এর প্রমাণ এই যে, সে কাফেলাটি এখন বায়যা গিরিপথ থেকে সানিয়াডুত-_তানঈমে নেমে আসছে। তাদের সামনে একটি ধূসর বর্ণের উট আছে। যার দেহে একটি কালো ও আরেকটি বিচিত্র বর্ণের ছাপ আছে। উম্মু হানী (রা) বলেন : এ কথা শোনামাত্র উপস্থিত লোকেরা সানিয়ার দিকে ছুটে গেল। তারা ঠিকই সম্মুখভাগের উটটিকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বর্ণনামত পেল। তারা কাফেলার কাছে তাদের পানির পাত্র সম্পর্কে জিজ্ঞেস করল। তারা বলল, আমরা পানির একটি ভরা-পাত্রে ঢাকনা দিয়ে ঘুমিয়ে পড়ি। জাত হওয়ার পর পাত্রটিকে যেমন রেখেছিলাম তেমনই ঢাকা পাই, কিন্তু ভিতর পানিশূন্য ছিল। তারা অপর কাফেলাকেও জিজ্ঞেস করল। সে কাফেলাটি তখন মক্কাতেই ছিল। তারা বলল : আল্লাহ্র কসম! তিনি সত্যই বলেছেন। তিনি যে উপত্যকার কথা বলেছেন, সেখানে ঠিকই আমরা ভয় পেয়ে ছিলাম । তখন আমাদের একটি উট হারিয়ে যায়। আমরা অদৃশ্য এক ব্যক্তির আওয়ায শুনতে পাই, যে আমাদের উটটির সন্ধান দিচ্ছিল। সেমতে আমরা উটটি ধরে ফেলি। মিরাজের বিবরণ ধি“রাজ সম্পর্কে আবু সাঈদ খুদরী (রো)-এর বর্ণনা ইব্‌ন ইসহাক বলেন : আবূ সাঈদ খুদরী (রা) হতে আমার কাছে এমন এক ব্যক্তি বর্ণনা করেন, যার নির্ভরযোগ্যতায় আমি সন্দেহ পোষণ করি না। তিনি বলেন : আমি রাসূলুল্লাহ €সা)-কে বলতে শুনেছি যে, বায়তুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার পর আমার সামনে একটি স্সিড়ি উপস্থিত করা হল। আমি এমন সুন্দর জিনিস আর কখনো দেখিনি। এটাই সে বন্তু যার দ্দিকে তোমাদের মত ব্যক্তিরা মৃত্যুকালে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে । আমার সঙ্গী আমাকে তার উপর সওয়ার করাল। সেটি আমাকে নিয়ে আকাশের একটি দরজায় উপনীত হুল, যার নাম বাবুল হাফাযা অর্থাৎ প্রহরীদের ফটক । ইসমাঈল নামক একজন ফেরেশতা তার ছায়িতে নিযুক্ত ছিল। তার দুই হাতের নীচে ছিল বার হাজার ফেরেশতা, যাদের প্রত্যেকের হাতের নীচে ছিল বার হাজার করে ফেরেশতার অবস্থান। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।