৭৬ সীরাতুন নবী (সা) মধ্যমাকৃতির মানুষ । তিনি অত্যধিক কুঞ্চিত কেশবিশিষ্টও ছিলেন না, আবার খজু চুলবিশিষ্টও নয়, বরং তার চুল ছিল ঈষৎ কৌকড়ান। তিনি অত্যধিক স্থুলকায় ছিলেন না। চেহারা সম্পূর্ণ গোলাকার ছিল না। বর্ণ ছিল শুভ্র লোহিতাভ, চক্ষুদ্ধয় ছিল নিবিড় কালো, দীর্ঘ আখিপন্নব। অস্থিগ্ন্থি ছিল বড়সড় ও চওড়া কাধ। তার বক্ষদেশ হতে নাভিমূল পর্যন্ত প্রলম্বিত একটি সরু লোমের রেখা ছিল। এ ছাড়া হাতে পায়ে অতি সামান্যই লোম ছিল । পথ চলাকালে দ্রুত চলতেন, মনে হত যেন উপর হতে নীচে নামছেন। তিনি যখন কোনদিকে তাকাতেন তখন পূর্ণভাবে ফিরে তাকাতেন। তার দু'কাধের মাঝখানে ছিল নবুওয়তের মোহর । আর তিনি ছিলেন সর্বশেষ নবী । তিনি ছিলেন অধিক দানশীল এবং অসীম সাহসের অধিকারী | তিনি কথায়ও ছিলেন সবচাইতে সত্যনিষ্ঠ এবং দায়িত্ ও অঙ্গীকার রক্ষায় সর্বাধিক যতববান। তিনি ছিলেন অত্যন্ত কোমল চরিত্রের অধিকারী ও আচার-ব্যবহারে সর্বোত্তম! যখন তীকে কেউ প্রথমে দেখত, তখন সে ভীত-সন্তরস্ত হত। আর যে ব্যক্তি তার সাথে ঘনিষ্ঠভাবে মিশত, সে তাকে ভালবেসে ফেলত । তীর প্রশংসাকারী তো সংক্ষেপে এই-ই বলে : তার আগে বা পরে তার মত আমি আর কাউকে দেখিনি । আল্লাহ্ তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন। রাসূলুল্লাহ্ (সা)-এর ইস্রা সম্পর্কে উন্মু হানী (রা)-এর বর্ণনা টি মুহাম্মদ ইবৃন ইসহাক বলেন : ইস সম্পর্কে উস হাদী বিনৃত আব তালিব (এ বর্ণনা নিম্নরূপ । তিনি বলতেন : আমারই ঘর থেকেই রাসূলুল্লাহ্ (সা)-এর এ সফর শুরু হয়েছিল। তিনি সে রাতে আমার ঘরে শায়িত ছিলেন। তিনি ঈশার সালাত আদায় শেষে ঘুমিয়ে পড়েন আমরাও ঘুমিয়ে যাই। ফজরের সামান্য আগে তিনি আমাদের জাগালেন।এরপর আমরা সকলে তার সংগে ফজরের সালাত আদায় করলাম তারপর তিনি বললেন : হে উন্মু হানী! তোমরা তো দেখেছ, আমি তোমাদের সাথে ঈশার সালাত আদায় করে তোমাদের এখানেই শুয়ে পড়ি। কিন্তু এরপরে আমি বায়তুল-মুকাদ্দাস গমন করি এবং সেখানে সালাত আদায় করি। তারপর তো তোমাদের সাথেই ফজরের সালাত আদায় করলাম, যা তোমরা দেখলে। উম্মু হানী বলেন : এই বলে তিনি চলে যাওয়ার জন্য উঠে দীড়ালেন। আমি তার চাদরের কিনারা ধরে ফেললাম । ফলে তার পেট থেকে কাপড় সরে গেল। তা দেখতে ভাজ করা কিবৃতী বস্ত্র মত স্বচ্ছ ও মসৃণ ৷ আমি বললাম : হে আল্লাহ্র নবী! আপনি এ কথা লোকদের কাছে প্রকাশ করবেন না। অন্যথায় তারা আপনাকে মিথ্যাবাদী বলবে এবং আপনাকে কষ্ট দেবে । কিন্তু তিনি বললেন :-আল্লাহ্র কসম! আমি অবশ্যই তাদের কাছে এ. ঘটনা ব্যক্ত করব । তখন আমি আমার এক হাবশী দাসীকে বললাম : বসে আছ কেন, জলদি, রাসূলুল্লাহ্ দা তিনি লোকদের কি বলেন তা শোন, আর দেখ. তারা কি মন্তব্য করে। রাসূলুল্লাহ্ (সা) বের হয়ে গিয়ে লোকদের এ ঘটনা জানালেন । তারা বিস্মিত হয়ে বলল : হে মুহাম্মদ! এ যে সত্য তার প্রমাণ? এমন ঘটনা তো আমরা কোনদিন শুনিনি । তিনি বললেন : দড/্/.21177001109.0010
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।