Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৭২ ৰ সীরাতুন নবী (সা) যেভাবে ইচ্ছা করেছেন নবী (সা)-কে স্বীয় কুদরতের নিদর্শনাবলী দর্শন করানোর জন্য এ সফর করিয়েছেন। সুতরাং এ মহাসফরে তিনি আল্লাহ্‌ তাআলার নিরঙ্কুশ সার্বভৌমত্ব এবং মহাবিশ্বে বিরাজমান তার কুদরত ও আধিপত্যের যে সকল নিদর্শন দেখবার, তা স্বচক্ষে দেখেছেন । রাসূলুল্লাহ্‌ সো)-এর ইস্রা সম্পর্কে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)- এর বর্ণনা আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা) বলতেন : রাসূলুল্লাহ্‌ সো)-এর সম্মুখে বুরাক উপস্থিত করা হল। এটি একটি চতুষ্পদ জন্তু । পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরামকেও এতে সওয়ার করান হত । এটি এত দ্রুতগামী যে, তার এক-একটি পদক্ষেপ হয় তার দৃষ্টির শেষ সীমায় । রাসূলুল্লাহ্‌ (সা)-কে এর পিঠে সওয়ার করান হল। তার সঙ্গী তাকে নিয়ে রওয়ানা হলেন। আসমান-যমীনের মাঝখানে তিনি বহু নিদর্শন দেখতে দেখতে এগিয়ে চললেন। অবশেষে বায়তুল মুকাদ্দাসে পৌছলেন। এখানে তিনি তার সম্মানে ইবরাহীম খলীল (আ), মূসা (আ) ও ঈসা (আ)-সহ বহু নবী-রাসূলকে সমবেত দেখতে পেলেন। তিনি তাদের নিয়ে সালাত আদায় করলেন। এরপর তার সামনে তিনটি পাত্র পেশ করা হল। একটিতে দুধ, একটিতে মদ ও আরেকটিতে পানি ছিল। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন : এগুলো আমার সামনে পরিবেশিত হলে আমি শুনতে পেলাম, কেউ বলছে : যদি তিনি পানির পাত্র গ্রহণ করেন, তবে তিনি নিজেও ডুববেন এবং তার সংগে তার উম্মতও ডুববে । তিনি মদের পাত্র গ্রহণ করলে নিজেও বিভ্রান্ত হবেন এবং উম্মতও বিভ্রান্ত হবে। আর যদি দুধের পাত্র গ্রহণ করেন, তা হলে নিজেও হিদায়াতপ্রাপ্ত হবেন এবং তাঁর উন্মতও হিদীয়াত লাভ করবে। আমি দুধের পাত্রই গ্রহণ করলাম এবং তা থেকে দুধ পান করলাম । তখন জিবরাঈল (আ) আমাকে বলেন : হে মুহাম্মদ! আপনি হিদায়াত লাভ করলেন এবং আপনার উনম্মতও হিদায়াতপ্রাপ্ত হল। ্ রাসূলুল্লাহ্‌ সো)-এর ইস্রা সম্পর্কে হাসান বসরীর বর্ণনা ইব্‌ন ইসহাক বলেন : হাসান বসরী হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন : আমি কাবার হিজরের মাঝে শায়িত ছিলাম। সহসা জিবরাঈল (আ) আমার কাছে যে উপস্থিত হলেন। তিনি আমাকে খোচা মেরে জাগালেন। আমি উঠে বসলাম । কিন্তু কিছুই দেখতে পেলাম না। আবার শুয়ে পড়লাম । তিনি আবারও জাগালেন। এবারও উঠে কিছুই 'দেখলাম না। আমি তৃতীয়বার শুয়ে পড়লাম । তখন তিনি আগের মত আমার ঘুম ভাঙালেন। এবার উঠে বসলে তিনি আমার হাত ধরলেন । আমি তার সাথে উঠে. দীড়ালাম ।তিনি আমাকে মসজিদের দরজার দিকে নিয়ে চললেন । হঠাৎ দেখলাম একটি সাদা জন্তু, গাধা ও খচ্চরের মাঝামাঝি আকৃতির। তার দুই উরুতে রয়েছে দুটি পাখা। তা দিয়ে সে পেছনের পায়ে ঝাপটা দেয়, আর সামনের পা তার দৃষ্টির শেষ সীমায় ফেলে । জিবরাঈল €আ) আমাকে তার পিঠে আরোহণ করালেন । এরপর আমাকে নিয়ে যাত্রা শুরু করলেন। আমরা কেউ কারও থেকে বিচ্ছিন্ন হলাম না। দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।