Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ _ সীরাতুন নবী (সা) ছিল কুরায়শদের শ্রেষ্ঠ কুস্তিগীর। একদিন মক্কার এক পাহাড়ী পথে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে . তার নির্জনে সাক্ষাৎ হয়ে যায়। রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বললেন : হে রুকানা! তুমি কি আল্লাহ্‌কে ভয় করবে না ? আর আমি তোমাকে যার দাওয়াত দিচ্ছি, তা কি কবুল করবে না? রুকানা বলল : আমি যদি জানতাম আপনার দাওয়াত সত্য, তবে অবশ্যই গ্রহণ করতাম । তিনি বললেন : বল তো, আমি যদি কুস্তিতে তোমাকে হারিয়ে দিতে পারি, তা হলে কি তুমি বিশ্বাস করবে আমার দাওয়াত সত্য ? সে বলল : হ্যা। তা হলে বিশ্বাস করব । তিনি বললেন : তা হলে উঠ, আমি তোমার সাথে কুস্তি লড়ব। রাবী বলেন : রুকানা কুস্তি লড়ার জন্য রাসূলুল্লাহ (সা)-এর দিকে অগ্রসর হল। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাকে ধরেই এমনভাবে ধরাশায়ী করে ফেললেন যে, সে ছিল অসহায়। সে পুনরায় কুস্তি লড়বার প্রস্তাব করল । কিন্তু এবারও সে ধরাশায়ী হল। তখন সে বলে উঠল : হে মুহাম্মদ! আল্লাহ্র কসম, এ বড়ই বিশ্ময়ের ব্যাপার । আপনি আমাকে পরাস্ত করছেন ? তিনি বললেন : তুমি চাইলে আরও আশ্চর্যজনক ব্যাপার দেখাতে পারি । শর্ত হচ্ছে, আল্লাহ্‌কে ভয় করতে হবে এবং আমার অনুসরণ করতে হবে। সে বলল : তা কি? তিনি বললেন : তুমি এ যে গাছটিকে দেখছ, আমি তাকে তোমার জন্য ডাকব, আর সে আমার কাছে চলে আসবে । সে বলল : ডাকুন তো। তিনি গাছটিকে ডাকলেন। সাথে সাথে গাছটি এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর ২ 12588 গাছটি তার নিজের স্থানে ফিরে গেল। রাবী বলেন : এরপর রুকানা তার নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল : হে বনূ 'আবৃদ মানাফ। তোমরা তোমাদের এই সাথীকে নিয়ে বিশ্ববাসীর সাথে যাদুর চ্যালেঞ্জ করতে পার। আল্লাহর কসম! আমি তার চাইতে বড় যাদুকর আর কখনো দেখিনি । এরপর সে তাদের কাছে এ ঘটনার বর্ণনা দিল, যা সে দেখেছিল এবং তিনি যা করেছিলেন। বি্টান প্রতিনিধিদলের আগমন ও ইসলাম গ্রহণ ইব্‌ন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্‌ (সা)-এর খবর পেয়ে আবিসিনিয়া হতে আনুমানিক বিশ সদস্যের একটি খ্রিস্টান প্রতিনিধিদল তার সংগে সাক্ষাতের জন্য আসে । এ সময় তিনি মন্কাতেই ছিলেন। তারা তাকে মসজিদে হারামে পেল । তারা তীর কাছে এসে বসল এবং তার সঙ্গে আলাপ-আলোচনা ও তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। এ সময় কুরায়শরা কাবার পাশে স্ব-স্ব মজলিসে বসা ছিল। প্রতিনিধিদল রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাদের প্রয়োজনীয় প্রশ্াদি, যা তারা জিজ্ঞেস করতে চেয়েছিল, তা শেষ করলে, তিনি তাদেরকে মহান আল্লাহ্র পথে দাওয়াত দিলেন এবং তাদের কুরআন তিলাওয়াত করে শোনালেন। তারা যখন কুরআন শুনলো, তখন তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগল। তারা সকলে আল্লাহ্‌র দাওয়াত স্বীকার করে দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।